চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস তালিকায় বাংলাদেশের আহমেদ ফাহমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৬
পরিবেশ
A A

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও কমিউনিটি উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস ২০২৬-এর এশিয়া অঞ্চলের চূড়ান্ত প্রতিযোগীদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তরুণ আহমেদ ফাহমি।

বিশ্বের ৫৬টি কমনওয়েলথভুক্ত দেশের ৯৭৭ জন আবেদনকারীর মধ্য থেকে বাছাই হয়ে পাঁচটি অঞ্চলের ২০ জন চূড়ান্ত প্রতিযোগীর একজন হয়েছেন ফাহমি। দুই ধাপে বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই তালিকা তৈরি করা হয়। এতে ৫৭ জন আন্তর্জাতিক বিচারক অংশ নেন।

তারা উদ্যোগগুলোর প্রভাব, টেকসই দিক ও সামাজিক গুরুত্ব বিবেচনা করেন। এসব উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

আহমেদ ফাহমি ‘গিভ বাংলাদেশ ফাউন্ডেশন’-এর নির্বাহী পরিচালক। তিনি ‘প্রজেক্ট অক্সিজেন’ নামে একটি জাতীয় স্বেচ্ছাসেবী উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। এই প্রকল্পের লক্ষ্য উপকূলীয় পরিবেশ রক্ষা করা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষদের পাশে দাঁড়ানো।

প্রজেক্ট অক্সিজেনের মাধ্যমে এখন পর্যন্ত দেশের উপকূল ও জলবায়ু-আক্রান্ত এলাকায় এক লাখ ৫৩ হাজার ৬০০টির বেশি গাছ লাগানো হয়েছে। এ উদ্যোগে পাঁচ লাখেরও বেশি মানুষ উপকৃত হয়েছে। তাদের জীবিকা উন্নয়ন, নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে সহায়তা করা হয়েছে। ঘূর্ণিঝড়, বন্যা ও লবণাক্ততার মতো সমস্যায় যেসব মানুষ নিয়মিত ক্ষতিগ্রস্ত হন, এই প্রকল্প তাদের জন্য বিশেষভাবে কাজ করছে।

এই প্রকল্পে দেশের বিভিন্ন প্রান্তের তরুণ স্বেচ্ছাসেবীরা যুক্ত রয়েছেন। তারা পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কাজ করেন। এর ফলে উপকূলীয় এলাকাগুলোতে দুর্যোগের আগে প্রস্তুতি ও সংকট মোকাবিলার শক্তি বেড়েছে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে তরুণরা এখন আরও কার্যকরী ভূমিকা পালন করছে।

Reneta

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস তরুণ সমাজকর্মী, পরিবেশকর্মী, উদ্ভাবক ও স্বাস্থ্যখাতের নেতাদের সম্মান জানায়। যারা নিজ নিজ এলাকায় ইতিবাচক পরিবর্তন আনছেন, তাদের স্বীকৃতি দেওয়াই এই পুরস্কারের মূল লক্ষ্য। গত এক দশকের বেশি সময় ধরে এই পুরস্কার তরুণদের আন্তর্জাতিক পরিচিতি, বৈশ্বিক নেটওয়ার্ক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে।

চূড়ান্ত তালিকাভুক্তদের অভিনন্দন জানিয়ে কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে বলেন, ‘তরুণদের হাতেই ভবিষ্যৎ গড়ার দায়িত্ব। দারিদ্র্য দূর করা, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, শিক্ষা ও মানবিক উন্নয়নে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আগামী ১১ মার্চ ২০২৬ কমনওয়েলথ সচিবালয়ের প্রধান কার্যালয় লন্ডনের মার্লবোরো হাউসে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। কমনওয়েলথ ডে উদ্যাপনের অংশ হিসেবে অনুষ্ঠানটি ইউটিউব ও ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে।

সব চূড়ান্ত প্রতিযোগী পাবেন এক হাজার পাউন্ড অনুদান, একটি ট্রফি ও সনদ। পাঁচটি অঞ্চলের বিজয়ীরা পাবেন আরও দুই হাজার পাউন্ড। এছাড়া একজনকে ‘কমনওয়েলথ ইয়াং পারসন অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত করা হবে। তিনি মোট পাঁচ হাজার পাউন্ড পুরস্কার পাবেন।

আহমেদ ফাহমির এই সাফল্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশি তরুণদের জলবায়ু ও টেকসই উন্নয়ন কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন হিসেবে মনে করে সংস্থাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমেদ ফাহমিকমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস ২০২৬কমিউনিটি উন্নয়নজলবায়ু পরিবর্তন মোকাবিলা
শেয়ারTweetPin

সর্বশেষ

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT