চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন সংরক্ষণে গুরুত্ব দিতে হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৪
পরিবেশ
A A
বন সংরক্ষণে গুরুত্ব নিয়ে আলোচনা করছে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ তরুণেরা।

সম্প্রতি জাগো ফাউন্ডেশন ট্রাস্টের নবোদয় প্রকল্পের আয়োজনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে খুলনার তরুণরা। খুলনার চালনা পৌরসভায় অনুষ্ঠিত “তারুণ্যের সংলাপ: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের ভাবনা কী?” শীর্ষক অংশীজন সংলাপে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তিনটি প্রতিশ্রুতি লিখে প্রতিশ্রুতির দেয়ালে স্থাপন করেন এবং সবাই মিলে পরিবেশ সংরক্ষণে শপথ গ্রহণ করেন।

এরপর জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন টিম এর সিনিয়র ম্যানেজার ইফতিখার-উল-করিম উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান: “আমি শপথ করছি যে, আমি বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের হুমকি থেকে রক্ষা করব। আমি কার্যকর ভূমিকা পালন করব, অন্যদের অনুপ্রাণিত করব। আমি আমাদের দেশকে একটি টেকসই এবং নিরাপদ ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাব। আমি পরিবেশের রক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ।”

Banglabid

অনুষ্ঠানে তরুণেরা বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষত খুলনা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উন্নত দেশগুলো নিজেদের বন সংরক্ষণে আমাদের দেশ থেকে কাঠ কিনলেও, আমরা বনাঞ্চল ধ্বংসের ক্ষতিকর দিক সম্পর্কে যথেষ্ট সচেতন নই। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিড বাংলাদেশের খুলনা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার রতন কুমার অধিকারী এবং সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম।

রতন কুমার অধিকারী বলেন, এই অঞ্চলে ৩০-৪০ বছর আগে খেজুর গাছের মিষ্টি রস এবং খালের বড় বড় মাছসহ অনেক বৈচিত্র্যময় উৎপাদন ছিল। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব সম্পদ এখন আর সেই পরিমাণে পাওয়া যায় না। এই পরিবর্তনের জন্য আমরা নিজেরাই দায়ী। তাই, এর প্রতিরোধে আমাদের তরুণদেরই এগিয়ে আসতে হবে এবং কার্যকর ভূমিকা রাখতে হবে।

Reneta

সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম নিজের পেশাগত জায়গা থেকে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, সরকারি পর্যায়ে সমাজসেবামূলক কার্যক্রম ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য নেওয়া প্রকল্পগুলো কার্যকরভাবে বাস্তবায়নের জন্য কর্মকর্তা-কর্মচারীদের সদিচ্ছা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। দেশের উন্নয়নে অংশগ্রহণের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারার পরিবর্তন আনতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলবায়ু পরিবর্তন মোকাবিলাজাগো ফাউন্ডেশনবন সংরক্ষণে গুরুত্ব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের মন্দির নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

পরবর্তী

মনপুরায় তদবির করে আওয়ামী লীগ কর্মীকে চাকরি দেন বিএনপি নেতা

পরবর্তী
নেতা ও অ্যাম্বুলেন্সের ছবি, মনপুরায় তদবিরের বিষয়বস্তু. Channel i News - চ্যানেল আই নিউজ

মনপুরায় তদবির করে আওয়ামী লীগ কর্মীকে চাকরি দেন বিএনপি নেতা

বাংলাদেশ ক্রিকেটাররা টানা দ্বিতীয় হার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবদের টানা দ্বিতীয় হার

সর্বশেষ

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT