চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০ বছরে বাংলাদেশের অর্জনে আইএমএফ’র প্রশংসা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের অর্জনকে অসমান্য বলে মূল্যায়ন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে বাংলাদেশের সরকারকে আর্থিক ও রাজস্ব খাতে কিছু কঠিন সংস্কার আনতে হবে বলে জানিয়েছেন সংস্থাটির এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রাহুল আনান্দ।

একটি সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইএমএফ’র অন্যতম শীর্ষ কর্মকর্তা।

প্রায় ২ বছর পর ঢাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আর্টিকেল ফোর মিশনে ২ সপ্তাহের সফরে এসেছেন সংস্থাটির প্রতিনিধি দল। দলটি বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, এনবিআর চেয়ারম্যান, ব্যাংকিং খাতের শীর্ষ নির্বাহীদের সাথে।

করোনাকালের দীর্ঘ বিধিনিষেধের পর সশরীরে বৈঠক যথেষ্ট ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে প্রধান রাহুল আনান্দ বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদযাপন নজর কেড়েছে তাদের। বাংলাদেশ গত ৫০ বছরে অনেক কিছু অর্জন করেছে। এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ কিংবা ২০৩১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য বাংলাদেশকে সফলতা ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

করোনাকালে বাংলাদেশের অদম্য মানুষের চেষ্টায় অর্থনীতি ভালোই পুনরুদ্ধার করেছে বলে প্রশংসা করে করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে আইএমএফ।

অন্যতম শীর্ষ ওই আইএমএফ কর্মকর্তা বলেন, বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার হয়েছে। বাংলাদেশ করোনা মোকাবেলা করে যেভাবে এগিয়েছে আগামী বছর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশে বৃদ্ধি পাবে বলে আমার আশাবাদ।

Reneta

সংবাদ সম্মেলনে আইএমএফ এর ঢাকা অফিসের নতুন আবাসিক প্রতিনিধি জায়েন্দু দে জানান, সামনের দিনে চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার চাইলে কারিগরী বা আর্থিক যেকোন ধরনের সহযোগিতা দিতে প্রস্তত তারা।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিআইএমএফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত)।

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের সুরক্ষায় সামাজিক মাধ্যমে কঠোর নিয়ন্ত্রণে মার্কিন কংগ্রেসে সমঝোতা

জুন ২৩, ২০২৬

‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ধানমণ্ডিতে সাংবাদিককে মারধর

জুন ২৩, ২০২৬

ঢাকায় কড়া নিরাপত্তা, কী নিয়ে শঙ্কা?

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন থেকে যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ সরকার

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT