ইটালির ভেনিসে শক্ত অবস্থানে আছেন বাংলাদেশীরা। শুধু শ্রমিকই নয় ইটালির নাগরিকত্ব অর্জন করে সে দেশের সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করছেন অনেক বাংলাদেশী। তারা বলছেন, দীর্ঘদিনের পরিশ্রম আর সুনামের কারণে ভেনিসে বিদেশিদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন তারা।







