চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবাইয়ে এক হাজার ডলার পুরস্কার পেলেন বাংলাদেশের সাজিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ণ ০৫, জুন ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

সংযুক্ত আরব আমিরাতে চলছে ২৫তম দুবাই ওপেন দাবা প্রতিযোগিতা। টুর্নামেন্টের ‘বি’ ক্যাটাগরিতে ষষ্ঠস্থান অর্জন করেছেন বাংলাদেশের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। ৯ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে ষষ্ঠ হন তিনি। তাতে পুরস্কার হিসেবে পেয়েছেন এক হাজার মার্কিন ডলার। এছাড়া ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ৬ পয়েন্ট পেয়ে ১৫তম, নারী ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ৫ পয়েন্ট পেয়ে ৩৯তম হয়েছেন।

‘বি’ ক্যাটাগরির নবম বা শেষ রাউন্ডের খেলা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। নবম রাউন্ডে সাজিদ সংযুক্ত আবর আমিরাতের হামাদ এসামকে ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ভারতের ভিশাল চৌধুরীকে পরাজিত করেন। নারী ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ভারতের হরি বর্ধন সতিশকুমারের সঙ্গে ড্র করেছেন।

শেষ রাউন্ডে ক্যাটাগরি ‘এ’-তে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এবং ’বি’ ক্যাটাগরিতে নারী আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ও নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ অংশ নেননি। ৮ খেলায় আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় সাড়ে তিন ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ২ পয়েন্ট পেয়েছেন এবং ‘বি’ ক্যাটাগরিতে তিন পয়েন্ট করে পেয়েছেন।

নারী আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ও নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ৮ খেলায় ৩ পয়েন্ট করে পেয়েছেন। সাত পয়েন্ট করে ‘এ’ ক্যাটাগরিতে রাশিয়ার গ্র্যান্ড মাস্টার গ্রেবনেভ আলেক্সি চ্যাম্পিয়ন এবং স্পেনের গ্র্যান্ড মাস্টার পিচোট এলান রানারআপ হয়েছেন।

‘বি’ ক্যাটাগরিতে সাড়ে সাত পয়েন্ট নিয়ে ইরানের নিকোকার মাহদি চ্যাম্পিয়ন হয়েছেন। ‘এ’ ক্যাটাগরিতে ২৪টি দেশের ৩০ জন গ্র্যান্ড মাস্টার, ৪ জন নারী গ্র্যান্ড মাস্টার ও ৩৮ জন আন্তর্জাতিক মাস্টারসহ ৮৩ জন খেলোয়াড় ও ‘বি’ ক্যাটাগরিতে ২৫ টি দেশের ১ জন নারী গ্র্যান্ড মাস্টার, ১ জন আন্তর্জাতিক মাস্টার ও ২ জন নারী আন্তর্জাতিক মাস্টারসহ ১০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতওয়াদিফাদাবাদুবাইমননলিড স্পোর্টসসাজিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জুন ২৯, ২০২৬

শহীদ মিনারে সর্বজনের শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

জুন ২৯, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

জুন ২৯, ২০২৬

ব্রাজিল-জাপান লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ২৯, ২০২৬

জার্মানির বিপক্ষে ‘জীবনের সেরা সুযোগ’ কাজে লাগাতে চায় প্যারাগুয়ে

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT