চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে প্রশংসিত বাংলাদেশি বংশোদ্ভূত আজহারুল চৌধুরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ২২, মে ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশি বংশোদ্ভূত আজহারুল চৌধুরী যুক্তরাষ্ট্রে প্রশংসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সাবওয়েতে দুর্ঘটনা থেকে একজন মানুষকে বাঁচিয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছেন নিউইয়র্কের পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ পুলিশ অফিসার আজহারুল চৌধুরী।

ওয়ান পুলিশ প্লাজায় অনুষ্ঠিত এশিয়ান আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডার হেরিটেজ সেলিব্রেশন অনুষ্ঠানে আজহারুল চৌধুরীকে তার বীরত্বপূর্ণ কাজের জন্য সম্মাননা জানানো হয়।

এই বিষয়ে কার্ডিওলজিস্ট এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুল হাসান বলেন, আমি এতে গর্ব অনুভব করি যে, কীভাবে সে (আজহারুল চৌধুরী) একজন মৃত্যু পথচারীকে লাফ দিয়ে বাঁচিয়েছে। তার এই কাজে আমরা গর্বিত।

Banglabid

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি শনিবার সকালে একজন অসুস্থ ব্যক্তি ব্রুকলিনের লাফায়েত স্টেশনের ট্র্যাকে পড়ে যান। ৯১১ কল পেয়ে সকাল সাড়ে দশটার দিকে দুইজন পুলিশ অফিসার দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। ঘটনাস্থলে তখন আনুমানিক ৩৬ বছর বয়সের একজন লোককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, ৩০ ট্রানজিট ডিস্ট্রিক্টের অফিসার আজহারুল চৌধুরী অন্য একজন পুলিশ অফিসারসহ ঘটনাস্থলে যান। এরমধ্যে একজন অফিসার ফ্ল্যাশ লাইট দিয়ে চলন্ত ট্রেন থামানোর চেষ্টা করছিলেন এবং আজহারুল ট্র্যাকে পড়ে থাকা ব্যক্তিটিকে টেনে উঠাতে চেষ্টা করেন।

পুলিশের বডি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, অফিসার আজহারুল চৌধুরী বিপন্ন লোকটির দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন এবং লোকটিকে তার হাত ধরার জন্য আহ্বান জানাচ্ছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজহারুল চৌধুরীযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT