প্রবাস সংবাদ

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহতের ছবি, ক্ষতিগ্রস্ত গাড়ি ও মৃতদেহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশির মৃতদেহ ও ক্ষতিগ্রস্ত গাড়ি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোশাররফ হোসেন: কুয়েতের মতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম (৫৮) নামের একজন বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। স্থানীয় সময় রোববার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের মত ট্যাংকার চালিয়ে মতলা থেকে জাহরা এলাকায় যাচ্ছিলেন জহিরুল। এক পর্যায়ে ওভার ব্রিজের ওপর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেখান থেকে ছিটকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত জহিরুল ইসলাম ঢাকা জেলার কেরানীগন্জ মডেল থানার সোনাকান্দা গ্রামের জাবেদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন পানির ট্যাংকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

কুয়েত প্রবাসী মরহুমের সন্তান রায়হান দূর্ঘটনায় তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে, চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হলে লাশ দেশে পাঠানো হবে বলে জানায়।

বিষয়:কুয়েত বাংলাদেশি নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…