চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েতে ছুরিকাঘাতে প্রবাসী বাংলাদেশি নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৪
প্রবাস সংবাদ
A A

মোশাররফ হোসেন: কুয়েতের আবু হালিফা এলাকায় আনোয়ার হোসাইন (৪১) নামে এক প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) আমানকো কোম্পানির একটি ভবনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

আনোয়ার হোসাইন যশোরের সদর উপজেলার কোতায়ালী থানার চাঁদপাড়া গ্রামের মিকাইল মোল্লার ছেলে।

মৃত আনোয়ার কুয়েতের আমানকো কোম্পানিতে কর্মরত ছিলেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।

নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছুরিকাঘাতে আহত ব্যক্তি মারা যায়। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের জন্য সাময়িকভাবে আটক করা হয়েছিল।

হামলাকারী প্রথমে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে পুলিশের হাতে ধরা পড়ে। তবে তার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। অপরাধের পেছনের উদ্দেশ্য এবং ঘটনার সাথে সম্পর্কিত আরও বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

Reneta

এই বিষয়ে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) আবুল হোসেন জানান, তিনি বাংলাদেশি নিহতের বিষয়ে জেনেছেন এবং দূতাবাসের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য কাজ করছেন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে নিশ্চিত করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুয়েতছুরিকাঘাতবাংলাদেশি হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT