চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগস্টে কলকাতার দর্শক দেখবে বাংলাদেশি ‘মাস্তুল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৫
বিনোদন
A A
কলকাতায় মাছ বিক্রেতা ও ক্রেতাদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’ এবার আমন্ত্রিত হয়েছে ভারতের ৪র্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল কলকাতায় (WFFK)। উৎসব কর্তৃপক্ষ নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানকে ইমেইলের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।

আগামী ১৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত কলকাতার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র নন্দন-এ অনুষ্ঠিত হবে উৎসবের এই আসর, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী।

উৎসবটি আয়োজন করছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া (এফএফএসআই)-এর ইস্টার্ন রিজিওন, যা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫৯ সালে কিংবদন্তী নির্মাতা সত্যজিৎ রায়ের নেতৃত্বে। প্রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (IFFS)-এর এশিয়া-প্যাসিফিক সেকশনের সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

Banglabid

চলতি বছরের উৎসবে তিনটি বিভাগে মোট ৩৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসহ বেশকিছু স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। নির্বাচিত ছবির তালিকায় রয়েছে বাংলাদেশের নূরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’— যেটি আগে রাশিয়ার মস্কো ও চেবক্সারির উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে এবং আসন্ন ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে।

ভারত, বিশেষ করে কলকাতার দর্শকদের সামনে ‘মাস্তুল’ প্রদর্শনের খবরে উচ্ছ্বসিত নির্মাতাসহ পুরো টিম।

ভাসমান জীবনের গল্প নিয়ে নির্মিত ‘মাস্তুল’ ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত ও সিফাত বন্যা। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে রয়েছে টঙঘর টকিজ।

Reneta

শুধু কলকাতা কিংবা কাজান নয়, আসছে সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠিতব্য ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ২৪তম আসর ‘সেরা মানবিক ছবি’র জন্য মনোনয়ন পেয়েছে ‘মাস্তুল’। এই উৎসবে যোগ দিতে আমন্ত্রণও পেয়েছেন নির্মাতা। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেনের উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান।

দেশে মুক্তির বিষয়ে নির্মাতা জানান, স্পেনের ইমাজিনইন্ডিয়া উৎসবে যোগ দেয়ার আগেই দেশের দর্শকদের ‘মাস্তুল’ দেখাতে চাই। সেভাবেই পরিকল্পনা চলছে। বাকিটা দেখা যাক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়মস্কোমাস্তুলমোহাম্মদ নূরুজ্জামানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে ৫ পাচারকারী আটক

পরবর্তী

নাটকীয় ম্যাচে ‘হার্ট অ্যাটাক’ হতে বসেছিল ইংল্যান্ড কোচের

পরবর্তী
নারী ফুটবল খেলোয়াড়রা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকীয় ম্যাচে ‘হার্ট অ্যাটাক’ হতে বসেছিল ইংল্যান্ড কোচের

রিয়াল মাদ্রিদের খেলোয়াড় মদ্রিচ সৌদিতে যাচ্ছেন বলে খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

গড়পড়তা খেলা নয়, লক্ষ্য অর্জনেই মিলানে মদ্রিচ

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT