চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএসএফের বোমায় গুরুতর আহত বাংলাদেশি কৃষক

এ রহমান মুকুলএ রহমান মুকুল
৮:২৬ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৩
- সেমি লিড, জনপদ, পঞ্চগড়
A A

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সীমান্ত এলাকায় বিএসএফের ছোড়া বোমার আঘাতে রবিউল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশী কৃষক গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, বাংলাদেশের ভেতরে নিজ মরিচ ক্ষেতের পাশের জমিতে পাঁকা মরিচ শুকাতে দেন রবিউল ইসলাম। বিএসএফ সদস্যরা সেই মরিচ জোর করে তুলে নিয়ে যেতে শুরু করে। তখন রবিউল ইসলামের সাথে তাদের ধস্তাধস্তি হয়। এসময় বিএসএফ সদস্যরা বোমা ছুড়ে মারে।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে আটোয়ারী উপজেলার সোনাপাতিলা বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত কৃষক রবিউল ওই এলাকার ঝড়ু মোহাম্মদের ছেলে।

তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে অবস্থা গুরুতর দেখে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুরে সোনাপাতিলা বিওপি ও ভারতের ভাইরা পাড়া সীমান্ত এলাকায় বাংলাদেশের ভেতরে নিজ মরিচ ক্ষেতের পাশের জমিতে পলিথিন কাগজে পাঁকা মরিচ শুকাতে দেন রবিউল ইসলাম নামে ওই কৃষক। পরে ভারতের ৫/৬ জন বিএসএফ সদস্য ওই কৃষকের মরিচ তুলে নিয়ে যেতে শুরু করে। এসময় বাধা দিলে বিএসএফ সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওই কৃষকের দিকে নন মিথাল বোমা নিক্ষেপ করে। এসময় আঘাত পেয়ে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকেন তিনি।

পরে পরিবারের সদস্যরা এসে কৃষক রবিউলকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

Reneta

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল হক নন মিথাল বোম নিক্ষেপে আহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একই সাথে সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পঞ্চগড়বিএসএফবোমাসীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT