চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে অন্যদের টেক্কা দিচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরা 

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১০:২৫ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২৫
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
সৌদি আরবে বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন ব্যবসা উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক সময় সৌদি আরবে ইন্ডিয়া, পাকিস্তানসহ অন্য দেশের ব্যবসা-বাণিজ্যে প্রাধান্য থাকলেও বর্তমানে সৌদি আরবে ব্যবসা-বাণিজ্যে আলো ছড়াচ্ছেন বাংলাদেশি বিনিয়োগকারীরা। একের পর এক গড়ে তুলছেন নিজ নামে বড় বড় প্রতিষ্ঠান। কয়েক বছর আগেও যেখানে সৌদি আরবে বাংলাদেশিদেরকে মিসকিন মনে করতেন এখন সেই বাংলাদেশিদেরই সমীহ করে চলছেন স্থানীয় অন্যান্য দেশের নাগরিকরা। বাংলাদেশি এসব প্রতিষ্ঠানে কাজ করছেন স্থানীয় সৌদি নাগরিকরা।

সৌদি সরকারের ভিশন ২০-৩০ বাস্তবায়ন, দেশটিতে বিনিয়োগের পরিবেশ সহজিকরণসহ নানা উদ্যোগের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশিরাও এই সুযোগকে কাজে লাগিয়ে গড়ে তুলছেন নিজ নামে ব্যবসা প্রতিষ্ঠান। বাংলাদেশি এসব প্রতিষ্ঠানে কাজ করেন বেশিরভাগ বাঙ্গালিরাই। এসব কারণে সৌদি আরবে বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধি ও বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে অনেকাংশে।

বাংলাদেশি খাবারকে আন্তর্জাতিকভাবে পৌঁছে দিতে রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী বাংলাদেশি ও বহুজাতিক কমিউনিটির জন্য বাংলাদেশি মালিকানাধীন ইয়াসমিন রেষ্টুরেন্টে এন্ড কনভেনশন সেন্টার উদ্বোধন করা হয়েছে।

বিপুল সংখ্যক স্থানীয় ও প্রবাসীর উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রিয়াদের বাথা সামসিয়া মার্কেট এলাকায় ইয়াসমিন হোটেলে এই শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি ব্যবসায়ীসহ বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চাঁন, সৌদি আরব পশ্চিমাঞ্চল বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি এম ওয়াই আলাউদ্দিন, রিয়াদের সানসিটি মেডিকেল এর ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ্ আল মামুন বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবাই ফিতা কেটে হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তারা নতুন এই হোটেলের সফলতা কামনা করেন এবং সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক উদ্যোগ বলে মন্তব্য করেন।

হোটেলের স্বত্বাধিকারী ও সৌদি আরবে বাংলাদেশি বিনিয়োগকারী লায়ন ইসমাইল হোসেন জানান, তার বিভিন্ন প্রতিষ্ঠানে হাজারের অধিক বাংলাদেশি কাজ করেন। এছাড়া সৌদি আরবে বাংলাদেশিদের ভাবমূর্তি সংরক্ষণ, সৌদি আরবে এসে বেকার হয়ে যাওয়া প্রবাসীদের কর্মসংস্থান এবং মানসম্পন্ন প্রতিষ্ঠান এর মাধ্যমে বাংলাদেশকে সৌদিদের মাঝে জনপ্রিয় করে গড়ে তোলাই আমার লক্ষ্য।

ইয়াসমিন হোটেলটিতে বাংলাদেশি খাবারের পাশাপাশি ভারতীয়, পাকিস্তানি ও আরবি খাবারের বিশেষ আয়োজন রাখা হয়েছে, যাতে বিভিন্ন দেশের অতিথিরা তাদের নিজস্ব স্বাদ-রুচির খাবার উপভোগ করতে পারেন।

এছাড়া বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে ইয়াসমিন আধুনিক কনভেনশন সেন্টারে সুযোগ-সুবিধা, মানসম্পন্ন সেবা এবং আতিথেয়তার বিশেষত্ব থাকছে, এতে করে স্থানীয় বিভিন্ন দেশের কমিউনিটির সংস্কৃতি অনুষ্ঠান আয়োজন ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।

ট্যাগ: সৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চানখারপুলে গণহত্যা ও শিক্ষার্থী হত্যায় ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন

পরবর্তী

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি

পরবর্তী
উপদেষ্টা আসিফ মাহমুদের পোর্ট্রেট ছবি, পেশাদার লুক. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ৪০ হাজার হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন: ধর্ম মন্ত্রণালয়

সর্বশেষ

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT