বিনোদন

এই ছবির মানুষগুলোকে চেনা যায়?

বাংলাদেশি যুবকদের একত্রে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে বিভিন্ন বয়সের বাংলাদেশি যুবক ও যুবতীরা একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক ঝাঁক তরুণ মুখ। নব্বইয়ের দশকে তোলা এই ছবির মুখগুলোকে চিনতে না পারার কোনো কারণ নেই। তারা সবাই বাংলাদেশের খ্যাতিমান তারকা।

ছবিটিতে বাম দিক থেকে আছেন মনিরা ইউসুফ মেমী, সালাউদ্দিন লাভলু, আজিজুল হাকিম, জাহিদ হাসান, তৌকির আহমেদ, শহীদুজ্জামান সেলিম ও ফটোগ্রাফার রফিকুর রহমান রেকু। ‘আনন্দ মেলা’র ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করা হয়েছে ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’ গ্রুপের ওয়ালে। সেখান থেকেই ছবিটি ছড়িয়ে পড়ে নাটক-সিনেমার সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে। তারকাদের ভক্তরা নিজেদের প্রোফাইলেও শেয়ার করেছেন অনেকেই।

শেয়ার করা ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘১৯৯০ এর দশকে একই ফ্রেমে বিটিভির একঝাঁক তারকা শিল্পী। বাম দিক থেকে মনিরা ইউসুফ মেমী, সালাউদ্দিন লাভলু, আজিজুল হাকিম, জাহিদ হাসান, তৌকির আহমেদ, শহীদুজ্জামান সেলিম ও ফটোগ্রাফার রফিকুর রহমান রেকু।’

ছবিটি দেখে ভক্তরা আবেগআপ্লূত। প্রিয় তারকাদের ভালোবাসা জানিয়েছেন অনেকেই। একজন মন্তব্য করেছেন, ‘ফেলে আসা অতীত। খুবই পছন্দের শিল্পী ছিলেন তারা।’। আরেক নেটিজেন মন্তব্য করেছেন, ‘নব্বইয়ের দশকই সেরা ছিল সব দিক দিয়ে।’

বিষয়:আজিজুল হাকিম জাহিদ হাসান তৌকির আহমেদ বিটিভি মনিরা ইউসুফ মেমী সালাউদ্দিন লাভলু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…