প্রবাস সংবাদ

মালদ্বীপের বিমানবন্দরে বিপুল অর্থসহ বাংলাদেশি গ্রেপ্তার

বাংলাদেশি মুদ্রা বিশাল পরিমাণে মালদ্বীপের বিমানবন্দরে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর (ভিআইএ) থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ এক প্রবাসী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রিসোর্ট স্ট্যান্ডের কাছে অবৈধ বৈদেশিক মুদ্রা বিনিময়ের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩০)। তার কাছ থেকে ৬৮ হাজার মালদিভিয়ান রুফিয়া, ১ হাজার ৭০০ মার্কিন ডলার এবং বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে রফিকুল ইসলাম মালদ্বীপে অবৈধভাবে বসবাস করছিলেন। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে বিচারক ১৫ দিন হেফাজতে রাখার নির্দেশ দেন।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, মালদ্বীপে বর্তমানে সরকারি ডলার বিনিময় হার ১ মার্কিন ডলার = ১৫.৪২ মালদিভিয়ান রুফিয়া হলেও কালোবাজারে এই হার ২০ রুফিয়ার বেশি।

বিষয়:বাংলাদেশি গ্রেপ্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…