প্রবাস সংবাদ

মালদ্বীপে ডলার বিক্রির অভিযোগে দুই বাংলাদেশি গ্রেপ্তার

বাংলাদেশি গ্রেপ্তারদের জন্য নিরাপত্তা বাহিনী প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপের রাজধানী মালেতে ডলার বিক্রির অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার ৪ জুলাই জানিয়েছে, বুধবার ৩ জুলাই রাতে মালে শহরে ডলার বিক্রির গোপন খবরের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালদ্বীপে অবৈধভাবে থাকা বাবুল মিয়া ও মোহাম্মদ মোকচন্ডালীকে আটক করা হয়েছে। দুজনই বাংলাদেশের নাগরিক।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইমিগ্রেশন, পুলিশের সহায়তায় গত মার্চে ডলারে লেনদেনকারী ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করে ডিপোট করে একেবারে দেশে ফেরত পাঠিয়েছে।

মালদ্বীপে বাংলাদেশ মিশনের কাউন্সিলর সোহেল পারভেজ মালদ্বীপে বসবাস করা সকল প্রবাসী বাংলাদেশিদের আইন মেনে চলার ও কোন ধরনের বেআইনি কাজে যুক্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

বিষয়:ডলার বাংলাদেশি গ্রেপ্তার মালদ্বীপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…