চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে সভা-সমাবেশ করায় কয়েকজন বাংলাদেশী গ্রেপ্তার

রুমী সাঈদ রুমী সাঈদ
৫:০৩ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A
সৌদি আরবে বাংলাদেশী গ্রেপ্তার, পুলিশি হেফাজতে সাতজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন এলাকায় সৌদি আইন অমান্য করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সভা-সমাবেশের আয়োজন ও তাতে অংশগ্রহণ করার কারণে কয়েকজন প্রবাসী বাংলাদেশীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।

সৌদি আইন শৃংখলা বাহিনীর বরাত দিয়ে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইদানিং প্রবাসী বাংলাদেশীরা বিভিন্ন স্থানে হলরুম, অবকাশ কেন্দ্র, হোটেল-রেস্তোরা ভাড়া করে এবং বাসা বাড়িতে বিভিন্ন সংগঠনের ব্যানারে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে নানা সভা সমাবেশসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছে, যা আয়োজন ও তাতে অংশগ্রহণ সৌদি আরবের আইনের পরিপন্থি।

Banglabid

দূতাবাস কর্তৃপক্ষের এ ধরনের আয়োজন ও তাতে অংশগ্রহণ থেকে প্রবাসীদের বিরত থাকার পরামর্শ প্রদান করেছে।

ইতিপূর্বে সৌদি আরবে বাংলাদেশের রাজনৈতিক দলের শাখা সমূহের নেতা ও কর্মীদের মধ্যে মারামারি-হানাহানির কারণে একাধিক বাংলাদেশীকে গ্রেপ্তার ও বিচারের সম্মুখীন করা হয়েছে। আইন অমান্য করে এ ধরনের কর্মকান্ড দেশটিতে বাংলাদেশের ভাবমুর্তি ক্ষুণ্ণ হচ্ছে তাই এ বিষয়ে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস তথা বাংলাদেশ সরকারের কঠোর ব্যবস্থা নেয়া জরুরী বলে মনে করেন সাধারণ প্রবাসীরা, তা না হলে কতিপয় বাংলাদেশীর কারণে সৌদি আরবে প্রবাসী প্রায় তিন মিলিয়ন বাংলাদেশী বিপদে পড়তে পারে বলে আশংকা করছেন তারা।

উল্লেখ্য রাজতন্ত্র পরিচালিত সৌদি আরবে রাজনৈতিক কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় অপরাধ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের রাজনৈতিক দলরাজধানী রিয়াদসভা-সমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘অরুণাচল প্রদেশ’ প্রশ্নে ভারতকে ছাড় নয়: চীন

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়াল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিলামে উঠছে র‍্যাবের ৮ প্রশিক্ষিত কুকুর

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির মামলা খারিজ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি দফতরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নতুন নির্দেশনা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT