ক্রিকেট

প্রথম ঘণ্টায় দুই ওপেনার হারানোর পর শান্ত-মুমিনুলে স্বস্তি

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে উপভোগ করছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিলেট থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ঘণ্টায় দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় ফিরে যান। পরে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ফিফটি পার করা জুটিতে প্রথম সেশন শেষ করেছে টিম টাইগার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মধাহ্ন বিরতির আগে ২৪ ওভার ব্যাট করে ২ উইকেটে ৮৪ রান করেছে টিম টাইগার্স। মুমিনুল হক ২১ রানে এবং শান্ত ৩০ রানে ক্রিজে আছেন।

সাদমান ও জয় শুরুটা দেখেশুনেই করেছিলেন। ৩২ রানে দুই ব্যাটারকে ফেরান ভিক্টর নিয়াউচি। সাদমান ১২ রান করেন এবং জয় করেন ১৪ রান। পরে শান্ত ও মুমিনুল মিলে যোগ করেন ৫২ রান।

বিষয়:জিম্বাবুয়ে নাজমুল হোসেন শান্ত নাহিদ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিলেট টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…