ক্রিকেট

অপরিবর্তিত বাংলাদেশ টসে জিতেছে

আগে বোলিংয়ে টিম টাইগার্স

বাংলাদেশ ক্রিকেট দল জিতেছে, খেলোয়াড়রা উল্লসিত ও একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অপরিবর্তিত বাংলাদেশ টসে জিতেছে, জয় উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটিতে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজে ১-০তে এগিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু মাঠের লড়াই। বিশ্বকাপের আগে ঘরের মাটিতে নিজেদের ঝালিয়ে নেয়ার সেরা সুযোগ টাইগারদের। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে টিম টাইগার্স।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ও তৃতীয় ম্যাচেও দেখা যাবে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার মোস্তাফিজুর রহমানকে। শেষ দুই ম্যাচে দেখা যাবে দুই তারকাকে। সিরিজ খেলার জন্য আইপিএলের মাঝপথে দেশের ফিরেছেন মোস্তাফিজ। সাকিব খেলছেন ঘরোয়া লিগে, শেষ ম্যাচে করেছেন সেঞ্চুরি।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বিষয়:চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম টস বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ সান্ত সিকান্দার রাজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…