ক্রিকেট

ওয়ানডে দলে ইবাদতের জায়গায় হাসান

বাংলাদেশ ক্রিকেটার ইবাদত হোসেন বল ফেলে বলিৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার ইবাদত হোসেন বল ফেলে বলিৎ করছেন, দর্শকরা মাঠে বসে খেলা উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

না খেলেই ওয়ানডে দল থেকে বাদ পড়লেন ইবাদত হোসেন চৌধুরী। এ পেসারের জায়গায় জিম্বাবুয়ে সফরের দলে ডাক পেয়েছেন হাসান মাহমুদ। এক সিরিজ পর ওয়ানডে দলে ফিরেছেন মুশফিকুর রহিম। চোটের কারণে ছিটকে গেছেন ইয়াসির আলি চৌধুরী।

বড় কোনো পরিবর্তন নেই ওয়ানডে দলে। ওয়েস্ট ইন্ডিজ সফরে এক ম্যাচেই ভাগ্য ঘুরে গেছে তাইজুল ইসলামের। জিম্বাবুয়ে সিরিজের দলেও আছেন বাঁহাতি স্পিনার। ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সুযোগ পেয়ে ৫ উইকেট নেন তাইজুল।

পেস আক্রমণে মোস্তাফিজ-তাসকিনরাও রয়েছেন দলে। আরেক পেসার ইবাদত সবশেষ কয়েকটি সিরিজ থেকেই ওয়ানডে দলের সঙ্গে রয়েছেন। ৫০ ওভারের ক্রিকেটে অভিষেকের আগেই বাদ পড়লেন তিনি।

ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক) , লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।

বিষয়:ইবাদত ইয়াসির তাইজুল মুশফিক হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…