চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাহিদ-হাসানে দ্বিতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

হতশ্রী প্রথমদিন কাটানোর পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নাহিদ রানা ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম সেশনে ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রোডেশিয়ান বোলারদের তোপে ৬১ ওভার ব্যাট করে ১৯১ রানে থামে বাংলাদেশ। জবাবে নেমে দ্বিতীয় মধ্যাহ্ন বিরতির আগে ৪ উইকেটে ১৩৩ রান তুলেছে দলটি। ৫৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় সেশনে ব্যাট করবেন শন উইলিয়ামস (৩৩*) এবং ওয়েসলি মাধেভেরে (৪*)।

প্রথম দিন আলোকস্বল্পতায় খেলা শেষ হওয়ার আগে কোন উইকেট না হারিয়ে ১৪.১ ওভারে ৬৭ রান তোলে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় তারা। ১৮ রান করা বেন কারেনকে ফেরান নাহিদ।

বাংলাদেশের দ্বিতীয় সাফল্যটিও এসেছে নাহিদের হাত ধরে। দলীয় ৮৮ রানে ব্রায়ান বেনেটকে জাকেরের ক্যাচ বানিয়ে ফেরান। ৫৭ রান করেন জিম্বাবুয়ে ওপেনার। এরপর নিক ওয়েলচকে সরাসরি বোল্ড করে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দেন শন উইলিয়ামস।

৮৮ রানে তিন উইকেট হারানোর পর ৪১ রানের জুটি গড়েন শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ আগে আরভিনকে ফেরান নাহিদ। জিম্বাবুয়ে অধিনায়ক করেন ৮ রান।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে নাহিদ রানা ৩ উইকেট নিয়েছেন। হাসান মাহমুদ নিয়েছেন একটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েনাহিদবাংলাদেশ-জিম্বাবুয়েলিড স্পোর্টসশান্তসিলেট টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের নতুন ইউনিফর্ম আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT