চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলিংয়ে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে লড়ে দিন শেষ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার বোলিং ও ব্যাটিং প্রস্তুতিতে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: মেহেদী হাসান মিরাজের ৫ উইকেট ও নাহিদ রানার গতিঝড়ে জিম্বাবুয়েকে তিনশোর আগে থামিয়েছে বাংলাদেশ। তৃতীয় সেশনের শুরুর দিকে গুটিয়ে যায় রোডেশিয়ানদের ইনিংসে। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ওপেনিংয়ে ফের ব্যর্থতা দেখেছে বাংলাদেশ। সাদমান ইসলামের উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে টিম টাইগার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, প্রথম ইনিংসে ৬১ ওভারে ১৯১ রানে থামে। জবাবে ৮০.২ ওভার ব্যাট করে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ের প্রথম ইনিংস। ৮২ রানের লিড পায় তারা। দ্বিতীয় ইনিংসে নেমে দিনের খেলা শেষের আগে ১৩ ওভারে ১ উইকেটে ৫৭ রান তুলেছে নাজমুল হোসেন শান্তর দল। ২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন ব্যাটে নামবে লাল-সবুজরা।

দ্বিতীয় ইনিংসে নেমে চতুর্থ ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম ব্লেসিং মুজারাবানিকে উইকেট উপহার দিয়ে আসেন। ৪ রান করেন এ ওপেনার। ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ। জয় ২৮ রানে এবং মুমিনুল ১৫ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

Banglabid

কোনো উইকেট না হারিয়ে ৬৭ রানে সোমবার সকালে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল জিম্বাবুয়ে। প্রথম সেশনে নাহিদ রানা ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

দিনের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। ১৮ রান করা বেন কারেনকে ফেরান নাহিদ। বাংলাদেশের দ্বিতীয় সাফল্যও এসেছে নাহিদের হাত ধরে। দলীয় ৮৮ রানে ব্রায়ান বেনেটকে জাকেরের ক্যাচ বানিয়ে ফেরান। ৫৭ রান করেন জিম্বাবুয়ে ওপেনার। এরপর নিক ওয়েলচকে বোল্ড করে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দেন হাসান।

৮৮ রানে তিন উইকেট হারানোর পর ৪১ রানের জুটি গড়েন শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। মধ্যাহ্ন বিরতির কিছু আগে আরভিনকে ফেরান নাহিদ। জিম্বাবুয়ে অধিনায়ক করেন ৮ রান।

Reneta

দলীয় ১৭৭ রানে ওয়েসলি মাধেভেরেকে ফেরান খালেদ আহমেদ। ২৪ রান করেন এ অলরাউন্ডার। ১৯৩ রানে ষষ্ঠ উইকেট হারায় দলটি। ৫৯ রান করা শন উইলিয়ামসকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। এরপর দ্রুত আরও দুই ব্যাটারকে হারায় রোডেশিয়ানরা। নিয়াশা মায়াভো ৩৫ রান করে এবং ওয়েলিংটন মাসকাদজা ৬ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন।

২২৩ রানে ৮ উইকেট হারানোর পর নবম উইকেটে রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানি ৩৬ রানের জুটি গড়েন। মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পিং করে মুজারাবানিকে ফেরান জাকের। ১৬ বলে ১৭ রান করেন তিনি। ভিক্টর নিয়াউচিকে ফিরিয়ে পঞ্চম শিকার ধরে জিম্বাবুয়েকে থামান মিরাজ।

বাংলাদেশ বোলারদের মধ্যে প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজ ৫ উইকেট নেন। নাহিদ রানা নিয়েছেন ৩ উইকেট। হাসান মাহমুদ ও খালেদ আহমেদ নেন একটি করে উইকেট।

এর আগে প্রথমদিনে প্রথম সেশনে দুই উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে ধস নামে টাইগারদের। ফিরে যান ৫ ব্যাটার। তৃতীয় সেশনের শুরুতে বাকি তিন উইকেট হারিয়ে ৬১ ওভারে ১৯১ রানে থামে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েনাহিদবাংলাদেশ-জিম্বাবুয়েমিরাজলিড স্পোর্টসশান্তসিলেট টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দর্শকদের প্রতি স্টার সিনেপ্লেক্সের কৃতজ্ঞতা, অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

পরবর্তী

ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের নির্বাচনে নতুন নেতৃত্ব

পরবর্তী
দুইজন সাংবাদিক কুষ্টিয়া সাংবাদিক ফোরামের নির্বাচনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের নির্বাচনে নতুন নেতৃত্ব

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন ভ্যাটিকান সিটির প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস 

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT