সোমবার গড়িয়েছিল বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের চট্টগ্রাম টেস্ট। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনেই জয় তুলেছে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে জিতে সিরিজ সমতায় শেষ করল টাইগাররা। দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ হল। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে সব খবর।
৫.৫৫
সংক্ষিপ্ত স্কোর: ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ, দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ
জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ২২৭/১০ (৯০.১)
শন উইলিয়ামস- ৬৭
নিক ওয়েলচ- ৫৪
তাইজুল ইসলাম- ৬০/৬
নাঈম হাসান- ৪২/২
……………………………………
বাংলাদেশ প্রথম ইনিংস- ৪৪৪/১০ (১২৯.৩) (লিড ২১৭)
সাদমান ইসলাম- ১২০
মেহেদী হাসান মিরাজ- ১০৪
ভিনসেন্ট মাসেকেসা- ১১৫/৫
…………………………………..
জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস- ১১১/১০ (৪৬.২)
বেন কারেন- ৪৬
মেহেদী হাসান মিরাজ- ৩২/৫
তাইজুল ইসলাম- ৪২/৩
৫.৫৩
ইনিংস ব্যবধানে জিতে সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ
সেঞ্চুরি করে বড় লিড এনে দেয়ার পর বোলিংয়ে ঘুর্ণিজাদুতে বাজিমাত করেছেন মেহেদী হাসান মিরাজ। তার ৫ উইকেট ও তাইজুল ইসলামের ৩ উইকেটে তৃতীয় দিনেই চট্টগ্রাম টেস্ট জিতে নিয়েছে বাংলাদেশ। এক ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতে দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করল টাইগাররা।
৫.৫০
সাকিব-গাজীর পর অনন্য কীর্তিতে মিরাজ
একই ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে ৫ বা ততোধিক উইকেট শিকারের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামে তার কীর্তির আগে টেস্টে দুই বাংলাদেশি একই কীর্তি গড়েছেন। মিরাজের আগে সাকিব আল হাসান দুবার এবং সোহাগ গাজী একবার এই অর্জনে নাম লিখিয়েছেন। সাকিবের আছে টেস্টে সেঞ্চুরির সঙ্গে ম্যাচে ১০ উইকেট নেয়ার কীর্তিও।
৫.৪০
জয় থেকে ১ উইকেট দূরে বাংলাদেশ
মেহেদী হাসান মিরাজ ৫ উইকেট নেয়ার পর তৃতীয় উইকেট তুলে নিয়েছে তাইজুল ইসলাম। ইনিংস ব্যবধানে জয় থেকে ১ উইকেট দূরে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে ১০০। এখনও পিছিয়ে ১১৭ রানে।
৫.৩০
সেঞ্চুরির দিনে মিরাজের ৫ উইকেট
দুপুরে সেঞ্চুরি করেছেন। বিকেলে ৫ উইকেট তুলে নিলেন মেহেদী হাসান মিরাজ। অতিথি অধিনায়ক ক্রেইগ আরভিনকে বোল্ড, ওয়েসলি মাধেভেরেকে এলবিডব্লিউ, তাফাতজা সিগাকে বিজয়ের ক্যাচ বানানোর পর ওয়েলিংটন মাসাকাদজাকে তাইজুলের ক্যাচ বানিয়েছিলেন। পরে বেন কারেনকে জাকেরের গ্লাভসবন্দি করে ৫ উইকেটে পৌঁছান।
এর আগে তাইজুল ইসলাম দুটি ও নাঈম হাসান একটি উইকেট নিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে ৯৮। এখনও পিছিয়ে ১১৯ রানে।
৫.২৫
মিরাজের ৪ উইকেট
তৃতীয় দিনের শেষ বিকেলে মেহেদী হাসান মিরাজ টপাটপ ৪ উইকেট তুলে নিয়েছেন। অতিথি অধিনায়ক ক্রেইগ আরভিনকে বোল্ড, ওয়েসলি মাধেভেরেকে এলবিডব্লিউ, তাফাতজা সিগাকে বিজয়ের ক্যাচ বানানোর পর ওয়েলিংটন মাসাকাদজাকে তাইজুলের ক্যাচ বানিয়েছেন। এর আগে তাইজুল ইসলাম দুটি ও নাঈম হাসান একটি উইকেট নিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারে ৭ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে ৯৩। এখনও পিছিয়ে ১২৪ রানে।
৪.৫৮
ঝড় তুলেছেন মিরাজ, তৃতীয় উইকেট তুললেন
২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামা জিম্বাবুয়েকে এক ওভারে জোড়া ধাক্কা দেয়ার পর আরও একটি উইকেট তুলেছেন মেহেদী হাসান মিরাজ। অতিথি অধিনায়ক ক্রেইগ আরভিনকে বোল্ড, ওয়েসলি মাধেভেরেকে এলবিডব্লিউ, পরে তাফাতজা সিগাকে বিজয়ের ক্যাচ বানিয়েছেন। এর আগে তাইজুল ইসলাম দুটি ও নাঈম হাসান একটি উইকেট নিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ৬ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে ৭৩। এখনও পিছিয়ে ১৪৪ রানে।
৪.৫০
ওভারে জোড়া উইকেট মিরাজের
২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামা জিম্বাবুয়েকে এক ওভারে জোড়া ধাক্কা দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ওভারের প্রথম বলে অতিথি অধিনায়ক ক্রেইগ আরভিনকে বোল্ড করেছেন, শেষ বলে এলবিডব্লিউ করেছেন ওয়েসলি মাধেভেরেকে। এর আগে তাইজুল ইসলাম দুটি ও নাঈম হাসান একটি উইকেট নিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে ৬৯। এখনও পিছিয়ে ১৪৮ রানে।
৪.৪৭
আরভিনকে ফেরালেন মিরাজ
২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে চতুর্থ উইকেট হারাল জিম্বাবুয়ে। অতিথি অধিনায়ক ক্রেইগ আরভিনকে বোল্ড করেছেন মেহেদী হাসান মিরাজ। এর আগে তাইজুল ইসলাম দুটি ও নাঈম হাসান একটি উইকেট নিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে ৬৯। এখনও পিছিয়ে ১৪৮ রানে।
৪.১৫
জীবন পেলেন আরভিন
মিরাজের বল ক্রেইগ আরভিনের ব্যাট ছুঁয়ে চলে যায় স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেনের দিকে। বাংলাদেশ অধিনায়কের বাড়িয়ে দেওয়া হাতের একটু সামনে পড়ে বলটি। ১৬ রানে বেঁচে যান আরভিন। জিম্বাবুয়ে ৩ উইকেটে ৫৩ রান। এখনও পিছিয়ে আছে ১৬৫ রানে।
৩.৩৮
উইলিয়ামসকে ফেরালেন নাঈম
চা বিরতির পর নেমে ২২ রানে তৃতীয় উইকেট হারাল জিম্বাবুয়ে। নাঈম হাসানের আউটসাইড অফের বলে এজ হন উইলিয়ামস। সেকেন্ড স্লিপে থাকা সাদমান বামে লাফিয়ে বল তালুবন্দি করেন। উইলিয়ামস ৭ রান করেন।
৩.১১
দ্বিতীয় সেশনের খেলা শেষ, জিম্বাবুয়ে ১৭/২
৪৪৪ রানে বাংলাদেশ অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ধুঁকছে জিম্বাবুয়ে। ৯ ওভার ব্যাট করে ১৭ রানে দুই ব্যাটারকে হারিয়েছে তারা। এখনও ২০০ রান পিছিয়ে রোডেশিয়ানরা।
৩.০৪
জোড়া সাফল্য এনে দিলেন তাইজুল
সপ্তম ওভারের প্রথম বলে বেনেটকে ফেরান তাইজুল। টাইগার স্পিনারের আউটসুইং বলে এজ হয় বেনেটের। সেকেন্ড স্লিপে থাকা সাদমান দারুণভাবে বল তালুবন্দি করেন। ব্যাটে নামেন নিক ওয়েলচ। তাইজুলের দ্বিতীয় বল ডিফেন্স করেন। তৃতীয় পরাস্ত হন। বল লাগে জিম্বাবুয়ে ব্যাটারের প্যাডে। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নিয়ে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ওয়েলচ। ৮ রানে দুই উইকেট হারাল জিম্বাবুয়ে।
২.২৩
বাংলাদেশ ৪৪৪ অলআউট, লিড ২১৭ রান
তৃতীয় দিনে দ্বিতীয় সেশনে এসে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সংগ্রহ সাড়ে চারশর কাছে নিয়ে শেষ ব্যাটার হিসেবে ১০৪ রান করে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। ১২৯.২ ওভার ব্যাট করে ৪৪৪ রানে অলআউট টাইগাররা। প্রথম ইনিংসে লিড ২১৭ রানের। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে থেমেছিল ২২৭ রানে।
২.০৩
মিরাজের দুই হাজার, দ্বিতীয় সেঞ্চুরি
৫৩তম টেস্ট খেলতে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। দুই হাজার রানের মাইলফলক থেকে ৩৬ রান দূরে ছিলেন। মাইলফলক ছোঁয়ার দিনে ইনিংস টেনে নিলেন সেঞ্চুরিতে। সাদা পোশাকে তার দ্বিতীয় শতক। ১৪৩ বলের ইনিংসে ১১ চারের সাথে আছে একটি ছক্কার মার। এই চট্টগ্রামেই প্রথম শতকটি করেছিলেন মিরাজ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন ২০২১ সালে। টেস্টে তার ৯টি ফিফটি আছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৪.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ ৪৪০। মেহেদী হাসান মিরাজ ১০০ ও হাসান মাহমুদ শূন্য রানে ক্রিজে আছেন। লিড ২১৩ রানের।
১.৫৩
তানজিম আউট
দারুণ ব্যাটিং করে ফিরে গেলেন তানজিম সাকিব। মিরাজের সাথে ৯৬ রানের জুটি গড়ে লিড বাড়িয়ে দিয়েছেন। ৪১ করে আউট হলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৩ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ ৪৩৮। মেহেদী হাসান মিরাজ ৯৮ ও হাসান মাহমুদ শূন্য রানে ক্রিজে আছেন। লিড ২১১ রানের।
১.৩৯
রিভিউ নিয়ে বাঁচলেন মিরাজ
মাসেকেসার বলে কিছুটা পরাস্ত হয়েছিলেন মিরাজ। রোডেশিয়ানদের লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন মিরাজ। রিপ্লেতে দেখা যায় প্যাডে লাগার আগে মিরাজের ব্যাটে লেগেছে বল। ৮০ রানে ক্রিজে টিকে যান টাইগার অলরাউন্ডার।
১.২৭
শঙ্কামুক্ত তানজিম
মুজারাবানি বাউন্সারে মাথায় আঘাত পেয়েছিলেন তানজিম সাকিব। আপাতত শঙ্কামুক্ত টাইগার পেসার। অস্বস্তি ছাড়াই করছেন ব্যাটিং।
১.২৬
মাথায় আঘাত পেয়েছেন সাকিব
ব্লেসিং মুজারাবানির এক্সট্রা বাউন্সার মাথা নিচু করে ছেড়ে দিতে চেয়েছিলেন তানজিম সাকিব। বল গিয়ে হেলমেটে আঘাত হানে। সঙ্গে সঙ্গে ফিজিও ছুটে এসেছেন মাঠে। তবে গুরুতর আঘাত পাননি তানজিম, চালিয়ে যাচ্ছেন ব্যাটিং।
১২.১৪
৪০০ পেরিয়ে বাংলাদেশ, লিড ১৭৭ রান
তৃতীয় দিনে প্রথম সেশনে নেমে রানচাকা ঘুরিয়ে চলেছে বাংলাদেশ। সংগ্রহ চারশ পার করার সাথে লিড বাড়িয়ে নিয়েছে দেশড়র ওপারে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ ৪০৪। মেহেদী হাসান মিরাজ ৭৬ ও তানজিম হাসান সাকিব ২৯ রানে ক্রিজে আছেন। মধ্যাহ্ন বিরতি চলছে।
১১.৫৩
লিড ১৫০ পেরিয়ে বাংলাদেশ
তানজিম সাকিবকে নিয়ে লিড ১৫০ পার করেছেন মিরাজ। ১০৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৮৭ রান। মিরাজ ৬৫ এবং সাকিব ২৩ রানে ব্যাট করছেন।
১১.৩১
মিরাজের ফিফটি
৭০ বলে ফিফটি করেছেন মিরাজ। ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ৭টি চারের মার।
১১.০৪
তাইজুল ফিরলেন
ভিনসেন্ট মাসেকেসার চতুর্থ শিকার হলেন তাইজুল। রোডেশিয়ান স্পিনারের বল সামনে এগিয়ে খেলতে চেয়েছিলেন তাইজুল। ব্যাটে বলে সংযোগ না ঘটায় বল যায় তাফাদজাও সিগার হাতে। স্টাম্প ভেঙে দেন তিনি দ্রুতই। ২০ রান করে ফিরলেন তাইজুল।
১০.৫০
বাংলাদেশের লিড ১০০ পেরিয়ে
৬৪ রানের লিড নিয়ে মিরাজ ও তাইজুলের ব্যাটে লিড ১০০ পেরিয়েছে বাংলাদেশ। ৯৪.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩৩০ রান। মিরাজ ৩৭ ও তাইজুল ইসলাম ১৪ রানে ক্রিজে।
১০.৩২
বৃষ্টি থেমেছে, খেলা শুরু
সাগরিকায় গুড়িগুড়ি বৃষ্টি হয়েছিল। কিছুক্ষণ পরেই থেমেছে তা। আবার শুরু হয়েছে খেলা।
১০.১৩
বাংলাদেশের ৩০০, বৃষ্টি বাধায় খেলা বন্ধ
তৃতীয় দিনের সকাল সকাল প্রথম ইনিংসে তিনশ পেরিয়ে গেছে বাংলাদেশ। ৮৯.৪ ওভারে সংগ্রহ ৩০৩, হাতে ৩ উইকেট। লিড ৭৬ রানের। মেহেদী হাসান মিরাজ ২১ ও তাইজুল ইসলাম ১১ রানে ক্রিজে। এমন সময় বৃষ্টি এসে খেলা থামিয়েছে।
তৃতীয় দিন, ৩০ এপ্রিল (বুধবার
১০.০৮
চা বিরতির পর ৪ উইকেট না হারালে হয়ত সংগ্রহটা আরও বড় হতে পারত। আর সেকারণেই আক্ষেপ সেঞ্চুরি করা ব্যাটার সাদমান ইসলাম অনিকের।
৫.১০
দ্বিতীয় দিন শেষে, টাইগারদের লিড ৬৪ রান
বাংলাদেশ প্রথম ইনিংস- ২৯১/৭ (৮৭) (লিড ৬৪)
সাদমান ইসলাম- ১২০
মুশফিকুর রহিম- ৪০
ভিনসেন্ট মাসেকেসা- ৪৪/৩
…………………………………..
জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ২২৭/১০ (৯০.১)
শন উইলিয়ামস- ৬৭
নিক ওয়েলচ- ৫৪
তাইজুল ইসলাম- ৬০/৬
নাঈম হাসান- ৪২/২
৪.৩৫
মুশফিক রান আউট
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিকের পর ফিরে গেলেন মুশফিকুর রহিমও। ব্যক্তিগত ৪০ রানের সময় রান আউটে ফিরেছেন তিনি। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে থেমেছে ২২৭ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৭৭ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান বাংলাদেশের। মেহেদী হাসান মিরাজ ৭ ও নাঈম হাসান শূন্য রানে ক্রিজে আছেন। টাইগারদের লিড ৪৭ রান।
৪.২৫
জাকেরও আউট
নাজমুল হোসেন শান্তর পর ক্রিজে এসে বেশিক্ষণ টিকলেন না জাকের আলি অনিক। ৫ রান করে ফিরে গেলেন। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে থেমেছে ২২৭ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৭৫ ওভারে ৫ উইকেটে ২৬৮ রান বাংলাদেশের। মুশফিকুর রহিম ৪০ ও মেহেদী হাসান মিরাজ ১ রানে ক্রিজে আছেন। টাইগারদের লিড ৪১ রান।
৪.০৫
শান্ত আউট
বাংলাদেশ লিড নেয়ার পর সাজঘরে ফিরে গেছেন নাজমুল হোসেন শান্ত, ২৩ রান করে। মুশফিকুর রহিমের সাথে ৬৫ রানের জুটি গড়েছেন টাইগার অধিনায়ক। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে থেমেছে ২২৭ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৭১ ওভারে ৪ উইকেটে ২৬৩ রান বাংলাদেশের। মুশফিকুর রহিম ৩৭ ও জাকের আলি অনিক ৪ রানে ক্রিজে আছেন। টাইগারদের লিড ৩৬ রান।
৩.৩০
লিড নিয়েছে বাংলাদেশ
৭ উইকেট হাতে রেখে প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে থেমেছিল ২২৭ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৬৩.৩ ওভারে ৩ উইকেটে ২৩৩ রান বাংলাদেশের। নাজমুল হোসেন শান্ত ১৪ ও মুশফিকুর রহিম ২০ রানে ক্রিজে আছেন। টাইগারদের লিড ৬ রান।
২.৪১
২০০ পার ও চা বিরতি
তিন উইকেট হারিয়ে দুইশ পেরিয়ে গেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে থেমেছে ২২৭ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৫৭ ওভারে ৩ উইকেটে ২০৫ রান বাংলাদেশের। নাজমুল হোসেন শান্ত ২ ও মুশফিকুর রহিম ৯ রানে ক্রিজে আছেন। চা বিরতি চলছে।
২.৩৯
জোড়া ধাক্কা
১২০ করে সাদমান ইসলাম ও ৩৩ করে মুমিনুল হক ফিরে গেছেন। ১/১৯৪ থেকে ২/১৯৪, ৩/১৯৪, হঠাত দুই আউটে বাংলাদেশের ধাক্কা।
জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে মঙ্গলবার সকালে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৫৫ ওভারে ৩ উইকেটে ১৯৮ রান বাংলাদেশের। নাজমুল হোসেন শান্ত ২ ও মুশফিকুর রহিম ২ রানে ক্রিজে আছেন।
২.১৮
সাদমানের ক্যারিয়ারসেরা
শতরানের উদ্বোধনী জুটি, টেস্টে হাজার রানের মাইলফলকে পা, এরপর সেঞ্চুরি, চট্টগ্রামে উড়তে থাকা বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম ক্যারিয়ারের দ্বিতীয় শতককে টেনে নিলেন ক্যারিয়ারসেরায়ও। ২৯ বর্ষী টাইগার তারকা চার হাঁকিয়ে শতরানে পৌঁছান। পরে পেরিয়ে গেছেন নিজের সেরা ইনিংসকে। ১৬টি চারে ও এক ছয়ে ১৭৫ বলে ১১৮ রানে অপরাজিত আছেন।
টেস্টে দুই সেঞ্চুরির সাথে ৫টি ফিফটি এখন সাদমানের। হারারেতে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলেছিলেন, সেটি প্রথম শতক, এতদিন ছিল সেরা।
জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে মঙ্গলবার সকালে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৫১ ওভারে ১ উইকেটে ১৮৬ রান বাংলাদেশের। সাদমান ১১৮ ও মুমিনুল হক ২৭ রানে ক্রিজে আছেন।
১.৪২
সাদমানের দ্বিতীয় সেঞ্চুরি, দেড়শতে বাংলাদেশ
এনামুল হক বিজয়ের সাথে ১১৮ রানের উদ্বোধনী জুটি গড়েছেন। টেস্টে হাজার রানের মাইলফলকে পা রেখেছেন। চট্টগ্রামে দারুণ খেলতে থাকা বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম এবার তুলে নিলেন সেঞ্চুরি। ক্যারিয়ারের ২২তম টেস্টে নেমে ২৯ বর্ষী টাইগার তারকা সাদা পোশাকে দ্বিতীয় শতকের দেখা পেলেন। ইনিংসের ৪২তম ওভারে ম্যাজিক্যাল ফিগার ছুঁয়েছেন। চার হাঁকিয়ে শতরানে পৌঁছান সাদমান, খেলেন ১৪২ বল। পথে ১৬টি চার মেরেছেন।
টেস্টে দুই সেঞ্চুরির সাথে ৫টি ফিফটি এখন তার। হারারেতে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলেছিলেন সাদমান, সেটি প্রথম শতক।
জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে মঙ্গলবার সকালে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৪২ ওভারে ১ উইকেটে ১৫০ রান বাংলাদেশের। সাদমান ১০১ ও মুমিনুল হক ৯ রানে ক্রিজে আছেন।
১.১১
সাদমানের এক হাজার
এনামুল হক বিজয়ের সাথে ১১৮ রানের উদ্বোধনী জুটি গড়ে শক্ত ভিত এনে দিয়েছেন বাংলাদেশকে। পথে টেস্টে হাজার রানের মাইলফলকে পা রেখেছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। চট্টগ্রামে ক্যারিয়ারের ২২তম টেস্টে নামার আগে ৪১ ইনিংস খেলে হাজার থেকে ৬১ রান দূরে ছিলেন তিনি। দ্বিতীয় দিনে সাদা পোশাকে দ্বিতীয় শতকের দিকে ছুটছেন ২৯ বর্ষী টাইগার তারকা।
জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে মঙ্গলবার সকালে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৩৯ ওভারে ১ উইকেটে ১৩৮ রান বাংলাদেশের। সাদমান ৯১ ও মুমিনুল হক ৭ রানে ক্রিজে আছেন।
১.০৫
ভাঙল শতরানের জুটি
দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির পরপরই প্রথম উইকেট হারাল বাংলাদেশ। সাদমান ইসলামের সাথে ১১৮ রানের উদ্বোধনী জুটির পর ফিরে গেছেন এনামুল হক বিজয়। ৮০ বল খেলে ৩৯ রানে মুজারাবানির বলে এলডিডব্লিউ হয়ে ফিরেছেন।
জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে মঙ্গলবার সকালে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৩২.২ ওভারে ১ উইকেটে ১১৮ রান বাংলাদেশের। সাদমান ৭৮ ও মুমিনুল হক শূন্য রানে ক্রিজে আছেন।
১২.০২
তিন বছর পর উদ্বোধনীতে শতরানের জুটি
২০২২ সালের ডিসেম্বরে এই চট্টগ্রামে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে শতরান এসেছিল। নাজমুল হোসেন শান্ত ও মাহামুদুল হাসান জয় মিলে ভারতের বিপক্ষে ১২৪ রানের জুটি গড়েন।
প্রায় ৩ বছর চট্টগ্রামে শতরানের জুটি পেল বাংলাদেশ। এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম মিলে শতরানের জুটি পূর্ণ করেছেন। প্রথম সেশনে ২৬ ওভার ব্যাট করে ১০৫ রানে তুলেছে বাংলাদেশ। বিজয় ৩৮ এবং সাদমান ৬৬ রানে ব্যাট করছেন।
১১.৪৮
সাদমানের ফিফটি
সিলেট টেস্টে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাদমান। চট্টগ্রামে ঘুরে দাঁড়িয়েছেন। পূর্ণ করেছেন টেস্ট ক্যারিয়ারে নিজের ষষ্ঠ ফিফটি। ৭৮ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ৭টি চারের মার।
২৩ ওভার শেষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ৮৬ রান। সাদমান ৫০ রানে এবং বিজয় ৩৬ রানে ব্যাট করছেন।
১১.১৯
বিজয়-সাদমান জুটির ফিফটি
টেস্টে ১৩ ইনিংস পর উদ্বোধনীতে ফিফটির দেখা পেয়েছে বাংলাদেশ। সাদমান-বিজয় জুটি চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে নেমে ১৩.৪ ওভারে ফিফটি পূর্ণ করেছেন। সবশেষ ১৩ ইনিংসে উদ্বোধনী জুটি ৩১ রানের বেশি করতে পারেনি।
১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান। বিজয় ২২ রানে এবং সাদমান ৩২ রানে ক্রিজে আছেন।
১১.০১
বিজয়-সাদমানে সাবধানী শুরু
জিম্বাবুয়েকে ২২৭ রানে গুটিয়ে দিয়ে সাবধানী শুরু করেছেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম।
১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৩৭ রান। সাদমান ২৩ রানে এবং বিজয় ১৪ রানে ক্রিজে আছেন।
১০.০৪
জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ২২৭/১০
শন উইলিয়ামস-৬৭, নিক ওয়েলচ-৫৪, ব্রায়ান বেনেট-২১, বেন কারেন-২১
তাইজুল-৬/৬০ (২৭.১), নাঈম হাসান-২/৪২ (২০)
১০.০১
তাইজুলের ৬ উইকেট, জিম্বাবুয়ে অলআউট
দ্বিতীয় দিনে নেমে এক বল টিকতে পারল জিম্বাবুয়ে, প্রথম ইনিংসে তারা অলআউট ২২৭ রানে, খেলেছে ৯০.১ ওভার। শন উইলিয়ামস ৬৭ ও নিক ওয়েলচের ৫৪ তাদের ইনিংস সেরা হয়ে থাকল। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম মঙ্গলবার সকালে বাকি উইকেটটি তুলে নিয়েছেন, ২৭.১ ওভার বল করে ৬০ রানে ৬ উইকেট তার। নাঈম হাসান ৪২ রানে ২ উইকেট নিয়েছেন।
৯.৪৫
দ্বিতীয় দিনের আবহাওয়া কেমন?
চট্টগ্রামে রাতে বৃষ্টি নেমেছিল। ভোরের দিকেও কিছুটা মেঘলা ছিল আকাশ। তবে দ্রুতই কেটে গেছে তা আকাশ পরিস্কার, রৌদও আছে। যথাসময়ে গড়াবে খেলা।
দ্বিতীয় দিন, ২৯ এপ্রিল (মঙ্গলবার)
৮.৫৫
সিলেট টেস্টে বল হাতে ভালো করতে পারেননি তাইজুল ইসলাম। তাতে কম সমালোচিত হননি। চট্টগ্রাম টেস্টে অবশ্য তারকা স্পিনার ঘুরে দাঁড়িয়েছেন। প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়েছেন রোডেশিয়ানদের। টেস্টে ১৬তম ফাইফার তুলে নিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন তাইজুল।
৫.১৮
প্রথমদিন শেষে
জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ২২৭/৯ (৯০)
শন উইলিয়ামস- ৬৭
নিক ওয়েলচ- ৫৪
তাইজুল ইসলাম- ৬০/৫
নাঈম হাসান- ৪২/২
৪.৫৯
তাইজুলের ৫ উইকেট
জিম্বাবুয়ের টেলএন্ডারের উপর তোপ দেগে চলেছেন তাইজুল ইসলাম। তার ঘূর্ণির মুখে একের পর এক উইকেট হারিয়ে চলেছে সফরকারীরা। টাইগার বাঁহাতি স্পিনার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন, পরে তুলে নিয়েছেন ইনিংসে পঞ্চম উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীরা- ২১৮/৯ (৮৫.১)।
প্রথম ইনিংসে ৩৩ বর্ষী তাইজুলের এপর্যন্ত সংগ্রহ ৬০ রানে ৫ উইকেট। ৫৩তম টেস্টে এসে ১৬তম বারের মতো ইনিংসে ৫ বা ততোধিক উইকেটের দেখা পেলেন। ম্যাচে ১০ বা ততোধিক উইকেট পেয়েছেন দুবার।
৪.৪২
তাইজুল ঝড়, জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনা
জিম্বাবুয়ে ২০০ পেরিয়ে তাইজুল ইসলামের তোপের মুখে পড়েছে। একের পর এক উইকেট হারিয়েছে। টাইগার বাঁহাতি স্পিনার হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন ওয়েলিংটন মাসাকাদজা ও রিচার্ড এনগারাভাকে পরপর দুবলে ফিরিয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীরা- ২০৮/৭ (৮২)।
৪.২৬
২০০ ছুঁয়ে পঞ্চম উইকেট হারাল জিম্বাবুয়ে
সংগ্রহ দুইশ ছুঁয়ে আরেকটি ধাক্কা জিম্বাবুয়ের। মাধেভেরেকে (১৫) ফিরিয়েছেন তাইজুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত- ২০০/৫ (৭৮.৪)।
৪.১৬
মেঘ কেটে গেছে, বন্ধ করা হয়েছে ফ্লাডলাইট
চট্টগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় ফ্লাডলাইট জ্বালানো হয়েছিল। মেঘ সরে গেছে, কেটেছে বৃষ্টির শঙ্কাও। রোদ দেখা দেয়াতে বন্ধ করা হয়েছ ফ্লাডলাইট।
৩.৫২
ফ্লাডলাইটের আলোয় চলছে খেলা
আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সাগরিকার স্টেডিয়ামে জ্বালানো হয়েছে ফ্লাডলাইট।
৩.৫১
নাঈমে আরেক সাফল্য
পরপর দুই উইকেট তুলে জিম্বাবুয়েকে ধাক্কা দিয়েছে বাংলাদেশ। নাঈম হাসান দ্রুত ক্রেইগ আরভিনকে ফেরানোর পরপরই শন উইলিয়ামসকেও (৬৭) সাজঘরে পাঠিয়েছেন।
৩.৪২
তৃতীয় সাফল্য এনে দিলেন নাঈম
ওয়েলচ রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যাওয়ার পর ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি ক্রেইগ আরভিন। নাঈম হাসানের লেগ স্টাম্পের বাইরের বলে স্কয়ার কাট করতে চেয়েছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক। এজ হয়ে বল যায় জাকেরের গ্লাভসে। ১৭৭ রানে তৃতীয় উইকেট হারাল রোডেশিয়ানরা। আরভিন ৫ রান করেন।
৩.২৭
মেঘাচ্ছন্ন আকাশ, যেকোনো সময় নামতে পারে বৃষ্টি
চট্টগ্রাম টেস্টের প্রথমদিনে রৌদ্রোজ্জ্বল দুই সেশনের পর বিকেল সাড়ে তিনটা থেকে মেঘাচ্ছন্ন আকাশ উঁকি দিয়েছে। যেকোনো সময় বৃষ্টি নামতে পারে, পূর্বাভাস রয়েছে আবহাওয়া অধিদপ্তরের।
৩.০৭
ওয়েলচ রিটায়ার্ড হার্ট
দারুণ ছুটতে থাকা জিম্বাবুয়ে দুই ফিফটিতে প্রথম ইনিংসে দেড়শ পেরিয়ে গেছে। উইলিয়ামসের সাথে ৯০ রানের জুটি গড়ে ক্রাম্পজনিত সমস্যায় নিক ওয়েলচ (৫২) রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে গেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত- ১৭২/২ (৫৭)। শন উইলিয়ামস ৫৬ ও ক্রেইগ আরভিন শূন্য রানে ক্রিজে আছেন।
২.২৩
দুই ফিফটিতে দেড়শ পেরিয়ে গেছে জিম্বাবুয়ে
দুই ফিফটিতে প্রথম ইনিংসে দেড়শ পেরিয়ে গেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত- ১৫৪/২ (৫১)। নিক ওয়েলচ ৫২ ও শন উইলিয়ামস ৫০ রানে ক্রিজে আছেন।
১.০২
১০০ পেরিয়ে জিম্বাবুয়ে
মধ্যাহ্ন বিরতির পরপরই প্রথম ইনিংসে একশ পেরিয়ে গেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত- ১০৯/২ (৩৩)। নিক ওয়েলচ ৪২ ও শন উইলিয়ামস ১৬ রানে ক্রিজে আছেন।
১১.৩৮
রিভিউ নষ্ট বাংলাদেশের
২১তম ওভারের দ্বিতীয় বলে তাইজুলের লেন্থের ডেলিভারিতে পরাস্ত হন নিক ওয়েলচ। জোরালো আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার সাড়া না দেয়ায় রিভিউ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরে দেখা যায় প্যাডে লাগার আগে বল লেগেছে ওয়েলচের ব্যাটে। উইকেটরক্ষক জাকের যদি বল গ্লাভসবন্দি করতে পারতেন তাহলে উইকেট পেত বাংলাদেশ।
১১.২৭
এসেই কারেনকে বোল্ড করলেন তাইজুল
১৯তম ওভারে প্রথমবার বলে আসেন তাইজুল। প্রথম বল ডিফেন্ড করেন বেন কারেন। দ্বিতীয় বলে স্কয়ার কাট করতে চেয়েছিলেন। তবে ইনসাইড এজ হয়ে বল স্টাম্পে আঘাত হানে।
৭২ রানে দ্বিতীয় উইকেট হারাল জিম্বাবুয়ে। কারেন ফিরলেন ২১ রানে।
১১.১৯
ডেভিড বুনকে সম্মাননা
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন ডেভিড বুন। আইসিসির এলিট প্যানেলের এই ম্যাচ রেফারির শেষ ম্যাচ পরিচালনা হতে চলেছে এটি। বিদায় স্মরণীয় করতে অস্ট্রেলিয়ান ক্রিকেটের কিংবদন্তিকে সম্মাননা স্মারক দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১১.০৭
রিভিউ নিয়ে বাঁচলেন নিকো ওয়েলচ
১৪তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে রিভার্স সুইপের চেষ্টা করেন ওয়েলচ। ব্যাটের কানা ও গ্লাভস এড়িয়ে হাতে লেগে বল যায় শর্ট লেগে। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দেন। রিভিউ নেন তিনি। সেখানে দেখা যায় ব্যাট বা গ্লাভসে লাগেনি বল। ইম্প্যাক্ট অফ স্টাম্পের বাইরে হওয়ায় বেঁচে যান এলবিডব্লিউ হওয়া থেকে। ১ রানে জীবন পেলেন।
১০.৪৯
প্রথম সাফল্য এনে দিলেন অভিষিক্ত তানজিম
চট্টগ্রাম টেস্টে ১১তম ওভারে এসে প্রথম সাফল্য পেল বাংলাদেশ। অভিষিক্ত তানজিম সাকিবের অফস্ট্যাম্পের বাইরে এক্সট্রা বাউন্সার ডেলিভারিতে স্কয়ার ড্রাইভ করতে চেয়েছিলেন ব্রায়ান বেনেট। আউটসাইড এজ হয়ে বল পেছনে যায়। উইকেটরক্ষক জাকের ডানদিকে গিয়ে গ্লাভসবন্দি করেন বল।
৪১ রানে প্রথম উইকেট হারাল জিম্বাবুয়ে, বেনেট ফিরলেন ২১ রানে।
১০.৩৫
কারেনের ক্যাচ ফেলে দিলেন সাদমান
৮ম ওভারে মেহেদী হাসান মিরাজের গুড ল্যান্থের ডেলিভারি ডিফেন্ড করতে চেয়েছিলেন বেন কারেন। এজ হয়ে স্লিপে চলে যায় বল। সেখানে থাকা ফিল্ডার সাদমান সহজ ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হলেন। ১১ রানে জীবন পেলেন কারেন।
৯.৪৫
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে হারের পর এবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। ব্যাকফুটে থাকা বাংলাদেশের একাদশে আনা হয়েছে তিন পরিবর্তন। আর জিম্বাবুয়ের একাদশে এসেছে দুই পরিবর্তন।
বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারেন, নিক ওয়েলচ, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, ওয়েসলি মাধভেরে, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা, তাফাদজাও সিগা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।







