চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব ক্ষুধা সূচকে অপেক্ষাকৃত ভাল অবস্থানে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ন ১৫, অক্টোবর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিশ্ব ক্ষুধা সূচকে (Global Hunger Index 2022) অপেক্ষাকৃত ভাল অবস্থানে রয়েছে বাংলাদেশ। মোট ১২১টি দেশের তালিকায় বাংলাদেশ ১৯.৬ পয়েন্ট নিয়ে ৮৪ তম স্থানে রয়েছে। সাধারণত ২০ পয়েন্টের এর নীচে অবস্থানকারী দেশগুলোকে মোটামুটি নিরাপদ বলে ধরা হয়ে থাকে।

কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং ওয়েলথাঙ্গারহিলফে যৌথ জরিপে প্রতিবছর বিশ্ব ক্ষুধা সূচক প্রকাশ করে।

৬৪ তম স্থানে থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, আর ১০৯ এ থেকে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে আফগানিস্তান। এছাড়া তালিকায় ভারত ১০৭ নম্বরে, পাকিস্তান ৯৯ নম্বরে, নেপাল ৮১ এবং মিয়ানমার ৭১ নম্বর স্থানে রয়েছে।

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স স্কোর চারটি উপাদান সূচকের উপর ভিত্তি করে তৈরি হয়। সেগুলি হল- অপুষ্টি, শিশুদের বেড়ে ওঠায় বাধা, শিশু ‘অপচয়’ ও শিশু মৃত্যুহার। শিশুর অপচয় বলতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের উচ্চতার তুলনায় কম ওজনকে বলা হয়।

এই সূচকগুলির জন্য ব্যবহৃত তথ্য ইউনিসেফ, বিশ্ব ব্যাঙ্ক, খাদ্য ও কৃষি সংস্থা (FAO) সহ বিভিন্ন জাতিসংঘ এবং অন্যান্য বহুপাক্ষিক সংস্থা থেকে নেওয়া হয়েছে।

ইনডেক্সে ৫ পয়েন্টের কম পেয়ে সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে বেলারুশ, চিলি, চীনসহ মোট ১৭টি দেশ।

Reneta

গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে নিচের দিকে থাকা দেশগুলো হল- জাম্বিয়া, আফগানিস্তান, তিমুর-লেস্তে, গিনি-বিসাউ, সিয়েরা লিওন, লেসোথো, লাইবেরিয়া, নাইজার, হাইতি, চাদ, কঙ্গো, মাদাগাস্কার, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইয়েমেন।

গিনি, মোজাম্বিক, উগান্ডা, জিম্বাবোয়ে, বুরুন্ডি, সোমালিয়া, সাউথ সুদান এবং সিরিয়া সহ ১৫টি দেশের ক্ষেত্রে তথ্যের অভাবের কারণে র‌্যাঙ্ক নির্ধারণ করা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউনিসেফখাদ্য ও কৃষি সংস্থাবিশ্ব ক্ষুধা সূচকভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মগবাজারের প্রবীণ নাঈমুদ্দিনের পাশে প্রধানমন্ত্রী

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনে আদায় করা হবে: নাহিদ ইসলাম

এপ্রিল ২, ২০২৬

প্রথম ধাপে ২০-৩০ হলে ‘রাক্ষস’, টার্গেট শতাধিক!

এপ্রিল ২, ২০২৬

কেন একই বৃত্তে আটকে আছে রপ্তানি বাজার

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু হাসপাতালে নতুন ইউনিট উদ্বোধন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT