ফুটবল

সাফজয়ীরা ফিরছেন বৃহস্পতিবার, বরণে প্রস্তুত ছাদখোলা বাস

বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়নশিপ জিতেছে, উল্লাসে ভাসছে দল. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩ জিতেছে, বিজয় উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে গত আসরে ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয়ে বীরের বেশে দেশে ফেরে লাল-সবুজের দল। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে চ্যাম্পিয়নদের আনা হয় বাফুফে ভবনে। এবারও সেই নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা খাতুনের দল। শিরোপাজয়ী বাঘিনীদের এবারও ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হবে বাফুফে ভবনে।

নেপালের কাঠমান্ডুতে দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারায় বাংলাদেশ। গোল দুটি করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। বিজয়ী দল বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় পৌঁছাবে ঢাকায়। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়া হবে সাবিনা খাতুনদের।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার চ্যানেল আই অনলাইনকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, ‘গতবার ক্রীড়া মন্ত্রণালয় থেকে ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছিল। এবার বাফুফের উদ্যোগে ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছে। সোয়া ২টায় মেয়েরা ল্যান্ড করবে। আমরা ছাদখোলা বাস নিয়ে তাদের রিসিভ করবো।’

বিষয়:ছাদ খোলা বাস বাংলাদেশ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪ রূপনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…