১২৮ রান করলেই এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ

নাহিদা আক্তার
ভারতকে হারিয়ে একবার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। চার বছর পর এবার ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জয়ের হাতছানি টিম টাইগ্রেসের সামনে। হংকংয়ে ফাইনাল ম্যাচে ভারত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান তুলেছে।
১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ পাওয়ার প্লে’র ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৯ রান তুলেছে।
সাথি রানি ১৩, দিলারা আক্তার ৫ ও অধিনায়ক লতা মণ্ডল ৪ রান করে আউট হন।
পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের প্রথম সেমিফাইনাল পরিত্যক্ত হয়।
ভারতকে দেড়শর মধ্যে আটকে রাখতে বড় অবদান রাখেন নাহিদা আক্তার। ৪ ওভারে মাত্র ১৩ রানে ২টি উইকেট নেন। সুলতানা খাতুন ২টি উইকেট নিলেও খরচ করেন ৩০ রান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






