সংযুক্ত আরব আমিরাত, জাপানের পর শ্রীলঙ্কাকেও উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপপর্বে তিনি ম্যাচের তিনটিতেই জিতে যুব বিশ্বকাপের সেমিফাইনালে জুনিয়র টাইগাররা। নকআউট পর্বের শুরুতেই দেখা হচ্ছে ভারতের সঙ্গে। কেননা ‘এ’ গ্রুপের রানার্সআপ ভারত আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ।
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশনও শুরু হবে জানুয়ারিতে সাউথ আফ্রিকবার মাটিতে। সেই ম্যাচের ড্রেস রিহার্সেল হতে যাচ্ছে এশিয়া কাপে।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে বুধবার আশিকুর রহমানের অপরাজিত সেঞ্চুরিতে লঙ্কানদের ৬ উইকেটে হারায় বাংলাদেশ। ২০০ রানের ছোট লক্ষ্যে পৌঁছাতে দলটির লাগে মাত্র ৪০.৫ ওভার। হারাতে হয় ৪ উইকেট।
১৩০ বলে ১১ চার, ২ ছয়ে ১১৬ রানে অপরাজিত থাকেন। জয়ের খুব কাছে গিয়ে আউট হন আহরার আমিন। করেন ২৩ বলে ২৩ রান। মো: রিজওয়ান করেন ৩২ রান। তাতেই সহজ জয় পায় বাংলাদেশ।
যুব টাইগাররা টস জিতে আগে বোলিং বেছে নেয়। শ্রীলঙ্কাকে আটকে দেয় দুইশর মধ্যে। ৫০ ওভার লড়াই করে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে তারা। সর্বোচ্চ ২৫ রান করেন দুই ব্যাটার-বিশ্ব লাহিরু ও সিনেথ জয়াবর্ধনে।
বাংলাদেশের ওয়াসি সিদ্দিক তিনটি উইকেট নেন। ১০ ওভারে দেন মাত্র ৩২ রান। মারুফ মৃধা ও মাহফুজুর রহমান দুটি করে উইকেট নেন।








