অর্থনীতি

ঋণের জন্য আইএমএফের কাছে নতি স্বীকার করবে না বাংলাদেশ: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টার সাক্ষাৎকার, বাংলাদেশ অর্থনীতি ও ঋণ আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ঋণের জন্য আইএমএফের কাছে নতি স্বীকার করবেনা বাংলাদেশ’

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ঋণের জন্য আইএমএফের কাছে আর নতি স্বীকার করবে না বাংলাদেশ। দেশের অর্থনৈতিক অবস্থা এখন আগের মত খারাপ নয়।

বুধবার ১৫ অক্টোবর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনে ২য় দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে বিভিন্ন বৈঠকের আলোচনা সম্পর্কে জানাতে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সংঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, প্রায় সব মার্কিন কোম্পানির আটকে থাকা অর্থ আনতে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর প্রমাণ।

বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহীর অফিসে ব্রিফিংয়ে অর্থ সচিব জানিয়েছেন, রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ তহবিলের জন্য ৫০ কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা মিগা।

এক প্রশ্নের জবাবে তারা জানান, বিশেষ গ্রুপকে সহায়তা দিতে নয় বরং সেবামান নিশ্চিত করতেই চট্টগ্রাম বন্দরের শুল্ক বাড়ানো হয়েছে।

বিষয়:অর্থ উপদেষ্টা আইএমএফ ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বার্ষিক সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…