টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ‘সুপার-এইট’ রাউন্ডের ম্যাচে আজ রাত সাড়ে আটটায় বাংলাদেশ মুখোমুখি হবে প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে হবে দুই নিকট প্রতিবেশীর এই ‘হাইÑভোল্টেজ’। আফগানিস্তানের সাথে জয়ী ভারত এই ম্যাচ জিতে আগেভাগেই নিশ্চিত করতে চায় সেমি’র টিকিট। অস্ট্রেলিয়ার কাছে হেরে পিছিয়ে পড়া বাংলাদেশের সেমি’র লড়াই বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে এই ম্যাচ।







