চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫০ রান করলেই জিতবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট এবং টি-টুয়েন্টিতে ব্যর্থতার পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অন্যরকম বাংলাদেশের দেখা মিলল। টস জিতে ফিল্ডিংয়ে নেমে উইন্ডিজকে তাদেরই মাঠে চেপে ধরেছেন টাইগার বোলাররা। মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলামের তোপে ১৪৯ রানের বেশি করতে পারেনি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

রোববার রাতে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ১৫০ রানের লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের সর্বোচ্চ ৩৩ রান এসেছে ব্রুকসের ব্যাটে।

প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশকে ম্যাচের দ্বিতীয় ওভারে প্রথম সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত ইনসুইংয়ে শাই হোপকে শূন্য রানে সাজঘরে ফেরান বাঁহাতি পেসার।

প্রথম দশ ওভারে স্বাগতিকদের বেশ চাপে রাখেন অভিষিক্ত নাসুম আহমেদ। কোনো উইকেট না পেলেও নিজের প্রথম ৬ ওভারে মাত্র ৪ রান দেন বাঁহাতি স্পিনার। ১০ রানে কাইল মেয়ার্সকে বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ।

২১তম ওভারে উইন্ডিজ ব্যাটিং লাইনকে তছনছ করেন শরিফুল ইসলাম। একই ওভারে দুই সেট ব্যাটারকে ফেরান বাঁহাতি পেসার। ওভারের চতুর্থ বলে গুডলেন্থ ডেলিভারিতে কিংকে সাজঘরে ফেরান ৮ রানে। পরের বলে ব্রুকস আউট হন নুরুল হাসান সোহানকে ক্যাচ দিয়ে।

নিয়ন্ত্রিত বোলিংয়ে পরে আর উইন্ডিজকে কোনো জুটিই গড়তে দেয়নি বাংলাদেশ। মিরাজের ঘূর্ণির সামনে পাত্তা পাননি রোভম্যান পাওয়েল ও নিকোলাস পুরান। ইনিংসের ২৬তম ওভারে পাওয়েলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ডানহাতি অফস্পিনার।

ক্যারিবীয়দের শেষ ভরসা পুরানকেও ফেরান মিরাজ। তার করা ড্রিফটার বলটা বুঝতেই পারেননি উইন্ডিজ কাপ্তান। ১৬ রান করে রোমারিও শেফার্ড আউট হন শরিফুলের বলে ক্যাচ দিয়ে।

শেষ উইকেটে অ্যান্ডারসন ফিলিপ ও জেইডেন সেলেস লড়াই করেছেন বেশ। তবে স্কোরটা ১৪৯ রানের বেশি নিয়ে যেতে পারেননি দুই টেল এন্ডার। ২১ রান করে অপরাজিত থাকেন ফিলিপ, সিলস করেছেন ১৬ রান।

টাইগার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। ৩টি উইকেট পেয়েছেন মিরাজ। একটি উইকেট গেছে মোস্তাফিজের ঝুলিতে।

ট্যাগ: তামিমনাসুমপুরানব্রুকসমিরাজমোস্তাফিজলিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শরিফুলের জোড়া উইকেটে লাগাম টানছে বাংলাদেশ

পরবর্তী

ফেদেরারকে টপকে নাদালের আরও কাছে জোকোভিচ

পরবর্তী
নাদাল টেনিস ট্রফি হাতে নিয়ে হাসছেন, দর্শকদের মাঝে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেদেরারকে টপকে নাদালের আরও কাছে জোকোভিচ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্দান্ত বোলিংয়ের পর সহজ জয়ে এগিয়ে গেল বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT