চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিশাদের ঝড়ো ক্যামিওতে উইন্ডিজকে ২০৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে জোড়া উদযাপন করছে, ম্যাচের উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। ছবি: বিসিবি

ওয়ানডেতে ব্যাটিং ধস যেন নিয়মিত সঙ্গী হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। টানা চার সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজদের ব্যাটিং পারফরম্যান্সও হতশ্রী। ব্যার্টিং ব্যর্থতায় দুইশ রান পেরোতেও বেগ পেতে হয়েছে টাইগারদের। শেষ দিকে রিশাদ হোসেনের ১৩ বলে ২৬ রানের ঝড়ো ক্যামিওতে দুইশ পেরিয়ে থামে বাংলাদেশ। ঘরের মাঠে ক্যারিবীয়দের সামনে ২০৮ রানের লক্ষ্যও দাঁড় করেছে টিম টাইগার্স।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রানে থামে টিম টাইগার্স।

স্বাগতিকদের ব্যাটে পাঠিয়ে শুরুতেই দুই উইকেট তুলে নেয় ক্যারিবীয় বোলাররা। দলীয় ৮ রানে ফিরে যান সাইফ হাসান (৩) ও সৌম্য সরকার (৪)। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় মিলে যোগ করেন ৭১ রান। ২২.১ ওভারে দলীয় ৭৯ রানে শান্ত ফিরে গেলে জুটি ভাঙে। ৬৩ বলে ৩২ রান করেন শান্ত।

পরে মিরাজ ও হৃদয় মিলে যোগ করেন ৩৬ রান। ৩৪.৪ ওভারে হৃদয় ফিরে যান ফিফটি করে। ৩ চারে ৯০ বলে ৫১ রান করেন হৃদয়। পঞ্চম উইকেট অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে ৪৩ রান তোলেন মিরাজ। দলীয় ১৫৮ রানে মিরাজ আউট হন। ২৭ বলে ১৭ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

১৬৫ রানে ষষ্ঠ উইকেট হারায় টিম টাইগার্স। মাহিদুল ফেরেন ৭৬ বলে ৪৬ রান করেন। ১৮২ রানে নুরুল হাসান সোহানের উইকেট হারায় লাল-সবুজের দল। ১০ বলে ৯ রান করেন।

পরে ঝড় তোলেন রিশাদ। ১ চার ও ২ ছক্কায় ১৩ বলে ২৬ রান করে আউট হন। ৪৯ তম ওভারে ১৯৮ রানে রিশাদের উইকেটের পাশাপাশি তাসকিনের উইকেটও হারায় বাংলাদেশ। পরে তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান মিলে দুইশ পার করেন। পরে ২০৭ রানে মোস্তাফিজ রানাআউট হলে ইনিংস থামে বাংলাদেশের। ৪ বলে ৯ রানে অপরাজিত থাকেন তানভীর ইসলাম।

Reneta

ক্যারিবীয় বোলারদের হয়ে জেডেন সিলস তিন উইকটে নেন। রোস্টন চেজ ও জাস্টিন গ্রিভস নেন দুটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডেওয়েস্ট ইন্ডিজবাংলাদেশমিরপুরমিরাজলিড স্পোর্টসহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT