পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সব দেশের সাথে সু-সম্পর্ক চায় সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যে এই সরকার কাজ করে যাচ্ছে।
আজ ১৪ ডিসেম্বর শনিবার দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এসময় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, আমরা ভালো সম্পর্ক চাই। তবে সেটা দু’পক্ষেরই সমান ও স্বার্থের ভিত্তিতে।
ছাত্র জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে এই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে তারা সরে যাবেন।








