ফুটবল

ভিয়েতনামের কাছে হারল বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ বাছাই

বাংলাদেশ ও ভিয়েতনাম নারী ফুটবল দলের খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ভিয়েতনাম নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের প্রথম খেলা ছিল স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে। ওই খেলায় ২-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিত্ব করা মেয়েরা।

হ্যানোয়তে অবস্থিত ভিয়েতনাম যুব ফুটবল ট্রেনিং সেন্টারের ইয়ানমার ফিল্ডে প্রথমার্ধে এগিয়ে যায় স্বাগতিক দল। অবশ্য শক্তি, সামর্থ্য ও র‍্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশের সঙ্গে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে স্বাগতিক ভিয়েতনামের।

বিরতির পর বাংলাদেশের মেয়েরা তেমন পাত্তা পায়নি। উল্টো দ্বিতীয় গোল হজম করে বসে। শেষপর্যন্ত ওই ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে রুমা আক্তারের দল।

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের এপ্রিলে তুর্কমেনিস্তান এবং সিঙ্গাপুরকে হারিয়ে বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত হয় বাংলাদেশের। আগামী ২২ সেপ্টেম্বর দুপুর ৩ টায় ফিলিপিন্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা।

বিষয়:এএফসি এশিয়ান কাপ বাফুফে বাংলাদেশ ভিয়েতনাম হ্যানয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…