চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমার্ধ: বল দখলে এগিয়ে থাকা বাংলাদেশ ১ গোলে পিছিয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের এএফসি এশিয়ান কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে নেমেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথম দুম্যাচে জয়ের দেখা পায়নি আফঈদা খন্দারের দল। তৃতীয় ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে ৬-০তে জিততে পারলে পরের রাউন্ডে যাবে, এমন সমীকরণ লাল-সবুজদের। মাঠে নেমে অবশ্য র‌্যাঙ্কিংয়ে ৬৩ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে প্রথমার্ধে ১-০তে পিছিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ।

পার্থে এইচবিএফ পার্কে ম্যাচের প্রথম থেকে র‌্যাঙ্কিংয়ের ১১২তে থাকা বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক খেলেছে র‌্যাঙ্কিংয়ে ৪৯তম দেশটি। পঞ্চম মিনিটে দারুণ সুযোগ পায় উজবেকিস্তান, দেয়াল হয়ে দাঁড়ান বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তার। দলকে বাঁচাতে ডি-বক্সের বাইরে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে বসেন তিনি। ষষ্ঠ মিনিটে তাই হলুদ কার্ড দেখেন মিলি। দশম মিনিটে লিড নেয় উজবেকিস্তান, গোল আনেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা।

২৩তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ ছিল উজবেকদের, খাদের কিনারা থেকে অসাধারণ ট্যাকলে বাংলাদেশকে উদ্ধার করেন মারিয়া মান্দা। ৩০ মিনিটে দুর্দান্ত একটি শট নেন ঋতুপর্না চাকমা, ডি-বক্সের বাইরে থেকে নেয়া শটটি ঠেকিয়ে দেন গোলরক্ষক মাফতুনা জনিমকুলোভা।

প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে উজবেকিস্তানের উপর একের পর এক আক্রমণ চালিয়েছে বাংলাদেশ, তবে ঋতুপর্না-মনিকারা গোল তুলতে পারেননি। ৪২ মিনিটে ডি-বক্সে ভেতর কোহাতি কিসকু সুযোগ তৈরি করে শেষপর্যন্ত কাজে লাগাতে পারেননি।

প্রথমার্ধে ৫৮ শতাংশ বল দখলে রেখে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে ১-০গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে পিটার বাটলারের শিষ্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াউজবেকিস্তানএএফসি এশিয়ান কাপ ২০২৬বাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬

হুথি হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT