লাবণ্যর ৪ উইকেট, বিবর্ণ ব্যাটিংয়ে হতাশায় শুরু বাংলাদেশের
অনূর্ধ্ব-১৯ নারী দল

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, কোচের নির্দেশনা নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বল হাতে দারুণ করেছিল বাংলাদেশের মেয়েরা। জারিন তাসনিম লাবণ্যের ৪ উইকেটে শতরানের আগেই গুটিয়ে যায় সফরকারীরা। তবে ব্যাটিং ব্যর্থতায় ১৩ রানে হার দেখেছে লাল-সবুজের দল।
কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে পাকিস্তান। ১৯.৪ ওভারে ৮৮ রানে থামে তাদের ইনিংস। জবাবে নেমে ১৯.৫ ওভারে ৭৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
পাকিস্তান ব্যাটারদের মধ্যে কেবল তিনজন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। ওপেনার ইমান নাসের ৪১ বলে ৩০ রান করেন। এছাড়া আরিশা আনসারি ২৩ বলে ২২ রান এবং রাভাইল ফারহান ১৮ বলে ১০ রান করেন।
জারিন তাসনিম লাবণ্য ১৪ রানে ৪ উইকেট নেন। ২২ রানে ২ উইকেট নেন হাবিবা ইসলাম পিংকি।
রানতাড়ায় নেমে ব্যাটিং ধস দেখে বাংলাদেশ। সর্বোচ্চ ২০ রান করেছেন আরিত্রি মণ্ডল নির্জনা। ২০ বলে ১৬ রান করেন সাদিয়া আক্তার। এছাড়া ববি খাতুন করেন ১৮ বলে ১৩ রান। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
পাকিস্তান বোলারদের মধ্যে শাহার বানু ৩ উইকেট নেন। রোজিনা আকরাম ও মেমুনা খালিদ নেন দুটি করে উইকেট।






