চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬১ বছরে বাংলাদেশ টেলিভিশন, চ্যানেল আইতে বিশেষ আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

৬১ বছরে পদার্পণ করেছে দেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন ‘বাংলাদেশ টেলিভিশন’। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের ঢাকা কেন্দ্র উদ্বোধন করা হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্র বাংলাদেশ টেলিভিশন নামে পরিবর্তন করা হয়।

সেই থেকে বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাংলাদেশ টেলিভিশনের নাম। বাংলাদেশ টেলিভিশনের দীর্ঘ পথচলায় সবসময় বিশেষ আয়োজন করে চ্যানেল আই। এবারও তার ব্যাতিক্রম নয়। এ বছরও ২৫ ডিসেম্বর সকাল ৭টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হয় ‘ছয় দশকে প্রথম বাংলা টিভি’ শিরোনামে বিশেষ অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ব্যক্তিরা।

স্বাধীন হওয়ার পর এই টেলিভিশন আশির দশকের আগে ও পরে ছিল দেশের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম। শিশু, কিশোর, যুবক, বয়স্ক সবার জন্য ছিল অনুষ্ঠান। তৎকালীন বিটিভি অনেক অনুষ্ঠান শুরু হলে রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়তো।

বিশেষ করে বিটিভির ম্যগাজিন অনুষ্ঠান, ধারাবাহিক নাটকগুলোর কথা বলা যায়। শিশু কিশোরদের জন্য ছিল শিশু ও কিশোরমেলা অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য ছিল জ্ঞান জিজ্ঞাসা, যুবমেলা অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলো থেকে বেরিয়ে এসেছিল আব্দুন নূর তুষার, ফরহাদুর রেজা প্রবাল এর মত জনপ্রিয় উপস্থাপক, কুমার বিশ্বজিত, আবদুল মান্নান রানা , সৈকত দাসের মত জনপ্রিয় সঙ্গীত শিল্পী। যুবমেলার কুমার বিশ্বজিতের সেই ‘তোরে পুতুলের মত করে সাজিয়ে’ গানটি এখনো কানে বাজে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইবাংলাদেশ টেলিভিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবল এবং আমাদের ছেলেবেলা

জুন ১২, ২০২৬

আদনানের প্রথম সিনেমা হবে প্রেমের, বললেন ‘গল্প লেখা শেষ’

জুন ১২, ২০২৬

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু, বন্ধ চিকিৎসাসেবা

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতা দিচ্ছে: মির্জা ফখরুল

জুন ১২, ২০২৬

চিকিৎসাসেবার সংকট: ঢালাও বিষোদ্গার বনাম নির্মম বাস্তবতা

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT