ক্রিকেট

দীর্ঘ ভ্রমণ শেষে ইংল্যান্ডে বাংলাদেশ দল

বাংলাদেশ ক্রিকেট দল সিরিজ জিতে সুপার লিগের শীর্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল সিরিজ জিতে সুপার লিগের শীর্ষে, খেলোয়াড়রা একত্রে উল্লাস করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের একাংশ ও কোচদের প্রথম বহর। ১২ ঘণ্টা বিমানে চড়ার পাশাপাশি ট্রানজিটের কারণে ভ্রমণ আরও দীর্ঘ হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায় লন্ডন থেকে টাইগাররা এখন রয়েছেন ওয়ানডে সিরিজের ভেন্যু এসেক্সে।

বাংলাদেশ দলের প্রথম ফ্লাইট রোববার রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। নাজমুল হোসেন শান্ত, ইবাদত হোসেন, ইয়াসির আলি মৃত্যুঞ্জয় চৌধুরী, তৌহিদ হৃদয়দের পাশাপাশি কোচিংস্টাফের সদস্যরা চড়েন এই ফ্লাইটে। সোমবার সকালে রওনা বাকিরা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলে ফেরা লিটন দাস একাই মঙ্গলবার রওনা হবেন ইংল্যান্ডের পথে। যুক্তরাষ্ট্রে থাকা সাকিব আল হাসান দলের সঙ্গে যুক্ত হবেন সেখান থেকেই। দিল্লি ক্যাপিট্যালস ছেড়ে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য ভারত ছাড়ার কথা রয়েছে মোস্তাফিজুর রহমানের।

সিরিজ শুরুর আগে শুক্রবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৯, ১২ ও ১৪ মে হবে তিন ওয়ানডে।

বিষয়:ইংল্যান্ড ওয়ানডে সিরিজ বাংলাদেশ-আয়ারল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…