চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমদিনে আইরিশদের ৮ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা আইরিশ ব্যাটসম্যানদের সাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্টে মধ্যাহ্ন বিরতির আগে নিয়ন্ত্রণ ছিল সফরকারীদের হাতে। প্রথম সেশনে ১ উইকেটে ৯৪ রান তুলেছিল তারা। পরের দুই সেশনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথমদিনে সফরকারীদের ৮ উইকেট তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মুরাদরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে আয়াল্যান্ড। প্রথমদিনে ৯০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ২৭০ রান তুলেছে সফরকারী দল। ব্যারি ম্যাকার্থি ২১ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। তাকে সঙ্গ দেবেন ম্যাথিউ হামফ্রেয়াস।

দিনের চতুর্থ বলে অ্যান্ড্রু ব্যালবির্নের উইকেট তুলে নেন হাসান মুরাদ। এরপর পুরো সেশন কাটিয়ে দেন পল স্টার্লিং ও কেড কারমাইকেল। দুজনে মিলে ৯৬ রানের জুটি গড়েন।

মধ্যাহ্ন বিরতির পর স্টার্লিংকে ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদ রানা। ৯ চারে ৭৬ বলে ৬০ রান করেন আইরিশ ওপেনার। ৯৭ রানে তৃতীয় উইকেট হারায় আয়ারল্যান্ড। হ্যারি টেক্টরকে ফেরান মেহেদী হাসান মিরাজ। টেক্টর ১ রান করেন।

চতুর্থ উইকেটে ৫৩ রান যোগ করেন কারমাইকেল ও কার্টিস ক্যাম্ফের। দলীয় ১৫০ রানে কারমাইকেলকে ফেরান মিরাজ। ৭ চারে ১২৯ বলে ৫৯ রান করেন। পঞ্চম উইকেট জুটি থেকেও আসে ৫৩ রান। ক্যাম্ফের ও লোরকান টাকারের জুটি ভাঙে ২০৩ রানে। ৪ চার ও ২ ছক্কায় ৯৪ বলে ৪৪ রান করা ক্যাম্ফেরকে ফেরান হাসান মুরাদ।

২১৮ রানে টাকারের উইকেট তুলে নেন মিরাজ। ৩ চার ও ২ ছক্কায় ৮০ বলে ৩০ রান করেন তিনি। ২২২ রানে সপ্তম উইকেট হারায় আয়ারল্যান্ড। অ্যান্ডি ম্যাকব্রিনেকে তৃতীয় শিকার বানান মিরাজ। পরে জর্ডান ও ম্যাকার্থি ৪৮ রান যোগ করেন। দিনের শেষ বলে জর্ডানকে ফেরান তাইজুল। ৩ চার ও ১ ছক্কায় ৬০ বলে ৩০ রান করে যান তিনি।

Reneta

প্রথমদিনে বাংলাদেশ বোলারদের মধ্যে মিরাজ ৩ উইকেট নিয়েছেন। হাসান মুরাদ নিয়েছেন ২ উইকেট। হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম নিয়েছেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডতাইজুলবাংলাদেশমিরাজমুরাদমুশফিকলিড স্পোর্টসশান্তসিলেটসিলেট টেস্টস্টার্লিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT