চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে বিধ্বস্ত করে ভালো শুরুতে দিন শেষ জিম্বাবুয়ের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: ব্লেসিং মুজরাবানির গতি ও ওয়েলিংটন মাসাকাদজার ঘূর্ণিতে বাংলাদেশকে দুইশ রানের আগেই থামিয়েছে জিম্বাবুয়ে। পরে প্রথম ইনিংসে ব্যাটে নেমে সফরকারীদের ভালো শুরু এনে দিয়েছেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে সিলেট টেস্টের প্রথমদিন নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রোডেশিয়ান বোলারদের তোপে ৬১ ওভার ব্যাট করে ১৯১ রানে থামে বাংলাদেশ। জবাবে নেমে আলোকস্বল্পতায় খেলা শেষ হওয়ার আগে কোন উইকেট না হারিয়ে ১৪.১ ওভারে ৬৭ রান তুলে প্রথমদিন শেষ করেছে জিম্বাবুয়ে।

তৃতীয় সেশনে ১১ ওভার ব্যাট করে বাংলাদেশ। পরে ব্যাটে নামে সফরকারীরা। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন ৬৭ রানের অপ্রতিরোধ্য জুটি গড়ে এগোচ্ছেন।  ১২৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে ব্রায়ান ৪০ রানে এবং কারেন ১৭ রানে শুরু করবেন।

Banglabid

এর আগে ব্যাটে নেমে প্রথম সেশনে দুই উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে ধস নামে টাইগারদের। ফিরে যান ৫ ব্যাটার। তৃতীয় সেশনের শুরুতে বাকি তিন উইকেট হারিয়ে ৬১ ওভারে ১৯১ রানে থামে বাংলাদেশ।

দিনের শুরুটা সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দেখেশুনে করেছিলেন। ৩২ রানে দুই ব্যাটারকে ফেরান ভিক্টর নিয়াউচি। পরে শান্ত ও মুমিনুল মিলে যোগ করেন ৬৬ রান। ৯৮ রানে শান্ত ফিরে গেলে জুটি ভাঙে। ৬৯ বলে ৪০ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর ধস নামে। ওয়েলিংটন মাসাকাদজার ঘূর্ণিতে দ্রুত আরও ৪ ব্যাটার হারায় বাংলাদেশ। মুমিনুল ৫৬ রান করে ফিরে গেলে বাকিদের কেউ আলো ছড়াতে পারেননি। মুশফিকুর রহিম ৪ রান, মেহেদী হাসান মিরাজ ১ রান এবং তাইজুল ৩ রান করেন।

Reneta

চা বিরতির পর জাকের আলি ও হাসান মাহমুদ কিছুটা প্রতিরোধ দেখিয়েছেন। দুজনে ৪১ রানের জুটি গড়েন। ১৮৭ রানে হাসান ফিরে যান ১৯ করে। আর চার রান স্কোরে যোগ করে ১৯১তে উইকেট দিয়ে আসেন জাকের। ২৮ রান করেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার। এরপর চার বলের ব্যবধানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

রোডেশিয়ানদের হয়ে ওয়েলিংটন মাসকাদজা ১০ ওভার বল করে ২১ রানে ৩ উইকেট নিয়েছেন। ব্লেসিং মুজারাবানি ৫০ রানে ৩ উইকেট, ওয়েসলি মাধেভেরে ২ রানে ২ উইকেট ও ভিক্টর নিয়াউচি ৭৪ রানে ২ উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েনাহিদবাংলাদেশ-জিম্বাবুয়েলিড স্পোর্টসশান্তসিলেট টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমি কখনো ইন্ডাস্ট্রিতে বাজে পরিস্থিতির সম্মুখীন হইনি: বুবলী

পরবর্তী

দীঘির সঙ্গে ‘দেনা পাওনা’ করবেন ইমন

পরবর্তী
ইমন ও তার বন্ধু হাসিমুখে ছবি তুলছেন, পেছনে আলো ঝলমল।. Channel i News - চ্যানেল আই নিউজ

দীঘির সঙ্গে 'দেনা পাওনা' করবেন ইমন

বাংলাদেশি তরুণী পূর্ণিমার জনপ্রিয়তা ও স্টাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রজন্ম জুড়ে পূর্ণিমার জনপ্রিয়তা, ভাসছেন প্রশংসায়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT