চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ড ‘এ’ দলকে উড়িয়ে সিরিজ শুরু বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ০৫, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে উল্লাসে মেতে উঠেছে, সিরিজের প্রথম ম্যাচে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে উড়্ন্ত সূচনা করেছে বাংলাদেশ। খালেদ আহমেদ-শরিফুল ইসলামদের বোলিং তোপে অল্প রানেই গুটিয়ে যায় কিউইরা। তাতে ১৩৬ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ ‘এ’ দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক নিক কেলি। খালেদ আহমেদ ও তানভীর ইসলামের বোলিং তোপে ৩৪.৩ ওভারে কেবল ১৪৭ রানে অলআউট হয় সফরকারী দল। জবাবে ২৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে নুরুল হাসান সোহানের দল।

আগে ব্যাটে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ৫ কিউই ব্যাটার। সফরকারীদের হয়ে রাইস মারিউ (৪২) ও ডিন ফক্সক্রফট (৭২) ছাড়া বাকিদের কেউই আর স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের ঘর। তাতে সবগুলো উইকেট হারিয়ে ১৪৭ রানে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে খালেদ ও তানভীর নেন ৩টি করে উইকেট।

রান তাড়ায় দলীয় ৫৩ রানের মধ্যে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন ১২ বলে ২৪ ও নাঈম শেখ ২০ বলে ১৮ রান করে সাজঘরে ফিরে যান। এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে রানের চাকা সচল রাখেন এনামুল হক বিজয়। ৫৫ রানের জুটি গড়েন দুই ব্যাটার। তবে দলীয় ১০৮ রানে ৪৫ বলে ৩৮ রান করে আউট হন বিজয়।

এরপর অধিনায়ক সোহানকে সঙ্গে নিয়ে ১৩৬ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অঙ্কন। সোহান ২৬ বলে ২০ ও অঙ্কন ৬১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের পক্ষে ক্রিস্টিয়ান ক্লার্ক নেন ২ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ড ‘এ’ দলনিক কেলিবাংলাদেশ ‘এ’ দললিড স্পোর্টসসিলেটসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়ায় হাজার বছর’

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT