চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা ৬ হারের পর টি-টুয়েন্টিতে জয়ে ফিরল বাংলাদেশ

তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষদুটিতে হারের পর পাকিস্তানের বিপক্ষে টানা তিন ম্যাচে হারে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে হারের পর সংখ্যাটা দাঁড়ায় টানা ৬।  অবশেষে জয়ের দেখা পেয়েছে টিম টাইগার্স। ডাম্বুলায় লঙ্কানদের ৮৩ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল লিটন দাসের দল। দ্বিতীয় টি-টুয়েন্টির খুঁটিনাটি জেনে নিন লাইভ ব্লগে…

২৩.১২

টানা ৬ টি-টুয়েন্টিতে হারের পর সপ্তম ম্যাচে এসে জয়ের দেখা পেল বাংলাদেশ। ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ৮৩ রানে জিতেছে টিম টাইগার্স। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বেশি রানে জয়ের রেকর্ড এটি।

রেকর্ড গড়ে লঙ্কানদের হারাল বাংলাদেশ

২২.৩৮

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৮৩ রানে জয়ী
টস: শ্রীলঙ্কা (ফিল্ডিং)

বাংলাদেশ-১৭৭/৭ (২০)
লিটন-৭৬ (৫০), শামীম- ৪৮(২৭) হৃদয়-৩১ (২৫)
বিনুরা ফের্নান্দো-৩/৩১, নুয়ান থুসারা-১/৩০

শ্রীলঙ্কা-৯৪/১০ (১৫.২)
পাথুম নিশাঙ্কা-৩২ (২৯), দাসুন শানাকা-২০ (১৬)
রিশাদ-৩/১৮, শরিফুল-২/১২, সাইফউদ্দিন-২/২১

২২.৩৫

Reneta

ফের্নান্দোকে ফিরিয়ে লঙ্কানদের থামালেন রিশাদ
১৫.২ ওভারে লঙ্কানদের শেষ উইকেটটি তুলে নেন রিশাদ হোসেন। ফেরান বিনুরা ফের্নান্দোকে। তাতে ৯৪ রানে থামে লঙ্কানদের ইনিংস। ৮৩ রানে জিতে সিরিজে ১-১ সমতা ফেরাল টিম টাইগার্স।

২২.৩৩

মোস্তাফিজ উইকেট পেলেন
নিজের তৃতীয় ওভারে এসে প্রথম উইকেট পেলেন মোস্তাফিজ। মাহেশ থিকসানাকে ফেরান টাইগার পেসার।

২২.২২

ভ্যান্ডারসেকে ফেরালেন সাইফউদ্দিন
১৩তম ওভারের পঞ্চম বলে অষ্টম উইকেট হারাল বাংলাদেশ। সাইফউদ্দিনের বলে মোস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভ্যান্ডারসে। ৬ বলে ৮ রান করেন। ৮৩ রানে ৮ উইকেট নেই লঙ্কানদের।

২২.১৪

মিরাজ ফেরালেন শানাকাকে, জয়ের কাছাকাছি বাংলাদেশ
১২তম ওভারের প্রথম বলে সপ্তম উইকেটের দেখা পেল বাংলাদেশ। ১৬ বলে ২০ রান করেন শানাকা। ৭৩ রানে ৭ উইকেট হারাল লঙ্কানরা।

২২.১১

আরও এক শিকার রিশাদের, ফেরালেন করুণারত্নেকে
১১তম ওভারের দ্বিতীয় বলে নিশাঙ্কাকে ফেরান রিশাদ। চতুর্থ বলে আরও একটি উইকেট তুলে নিলেন টাইগার স্পিনার। রানের খাতা খোলার আগেই ফেরালেন চামিকা করুণারত্নেকে। ৭১ রানে ষষ্ঠ উইকেট হারাল শ্রীলঙ্কা।

২২.০৯

নিশাঙ্কাকে ফেরালেন রিশাদ
একপ্রান্ত আগলে রাখছিলেন পাথুম নিশাঙ্কা। ১১তম ওভারের দ্বিতীয় বলে তাকে ফেরালেন রিশাদ। ২৯ বলে ৩২ রান করেন নিশাঙ্কা।

২২.০০

লঙ্কানদের ফিফটি
৮.২ ওভারে দলীয় ফিফটি পেয়েছে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ২১ রানে এবং দাসুন শানাকা ৯ রানে ব্যাট করছেন।

২১.৫৩

পাওয়ার প্লেতে বাংলাদেশের ৪ সাফল্য
লঙ্কান ১৭৮ রানের লক্ষ্যে ব্যাটে পাঠিয়ে চেপে ধরেছে বাংলাদেশ। ৬ ওভারে ৪ উইকেট তুলে নিয়েছে টিম টাইগার্স। লঙ্কানরা করতে পেরেছে ৩৭ রান।

২১.৪৬

রিভিউ নিয়ে আশালাঙ্কাকে ফেরাল বাংলাদেশ
সাইফউদ্দিনের অফ স্টাম্পের বাইরের ইয়র্কার লেন্থের বলে ব্যাট চালিয়েছিলেন আশালাঙ্কা। কিন্তু বল যায় উইকেটের পেছনে। লিটন দাস ও সাইফউদ্দিন আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি। এগিয়ে এসে লিটনকে রিভিউ নিতে বলেন মিরাজ। রিপ্লেতে দেখা যায়, সাইফউদ্দিনের বল আশালাঙ্কার ব্যাট ছুঁয়েই গেছে লিটনের হাতে। ৩০ রানে ৪ উইকেট হারাল শ্রীলঙ্কা।

২১.৪০

আভিস্কাকে দ্বিতীয় শিকার বানালেন শরিফুল
৫ম ওভারের প্রথম বলে শরিফুলের ডেলিভারিতে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন আভিস্কা ফের্নান্দো। ডিপ স্কয়ার লেগে শামীম বল তালুবন্দি করেন। ৫ বলে ২ রান করেন ফের্নান্দো। ২৫ রানে তৃতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা।

২১.৩৩

পেরেরাকে ফেরালেন শরিফুল
তৃতীয় ওভারের পঞ্চম বলে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন শরিফুল ইসলাম। রানের খাতা খোলার আগেই রিশাদের ক্যাচ বানিয়ে কুশল পেরেরাকে ফেরান টাইগার পেসার। ২১ রানে দ্বিতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা।

২১.৩১

শামীমের থ্রোয়ে রানআউট কুশল মেন্ডিস
ব্যাট হাতে চমৎকার ইনিংসের পর এবার ফিল্ডিংয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিলেন শামীম হোসেন। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মোহাম্মদ সাইফউদ্দিনের ডেলিভারে কাভার পয়েন্টের দিকে ঠেলে রানের জন্য ছোটেন কুশল মেন্ডিস। সেখান থেকে সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙে তাকে ফেরান শামীম। ২ চারে ৫ বলে ৮ রান করে ফেরেন।
২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১৯ রান।

২১.১১

ব্যাট হাতে বেশ ভুগছিলেন লিটন কুমার দাস। সাদা বলের ক্রিকেটে লম্বা সময় ধরে রান পাচ্ছিলেন না। ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে দারুণভাবে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশের সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক। তার রানে ফেরার দিনে তাণ্ডব চালিয়েছেন শামীম হোসেন। তাতে লঙ্কানদের সামনে ১৭৮ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে টিম টাইগার্স।

লিটনের রানে ফেরা ও শামীমের তাণ্ডবে বাংলাদেশের ১৭৭

২১.০৭

লঙ্কানদের ১৭৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
সংক্ষিপ্ত স্কোর
টস: শ্রীলঙ্কা (ফিল্ডিং)

বাংলাদেশ-১৭৭/৭ (২০)
লিটন-৭৬ (৫০), শামীম- ৪৮(২৭) হৃদয়-৩১ (২৫)
বিনুরা ফের্নান্দো-৩/৩১, নুয়ান থুসারা-১/৩০

২১.০২

জাকেরের পর রানআউট হলেন শামীমও
শেষ ওভারের তৃতীয় বলে জাকের ফেরেন রানআউট হয়ে। পরের বলেও একইভাবে রানআউট হন শামীম। ৫ চার ও ২ ছক্কায় ২৭ বলে ৪৮ রান করেন।

২১.০২

জাকের ফিরলেন রানআউট হয়ে
শেষ ওভারের তৃতীয় বলে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ। রান আউট হয়ে ফিরলেন জাকের। ২ বলে ৩ রান করেন।

২০.৫৫

লিটন ফিরলেন, ভাঙল ৭৭ রানের জুটি
ব্যাট হাতে দারুণ করেছেন লিটন দাস। পঞ্চম উইকেটে শামীমকে নিয়ে ৩৯ বলে ৭৭ রানের জুটি গড়েন লিটন দাস। ১৯তম ওভারে প্রথম বলে থিকসানা ফেরান লিটনকে। একটি চার ও ৫ ছক্কায় ৫০ বলে ৭৬ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

২০.৫১

দেড়শ ফেরিয়ে বাংলাদেশ
১৭.৩ ওভারে বিনুরা ফের্নান্দোকে ছক্কা হাঁকিয়ে দলীয় দেড়শ রান পূর্ণ করেন লিটন। লিটন ৭৩ রানে এবং শামীম ৩৭ রানে ব্যাট করছেন।

২০.৪৭

২৬ বলে লিটন-শামীম জুটির ফিফটি
পঞ্চম উইকেটে ২৬ বলে ঝড়ো ফিফটি করেছেন লিটন-শামীম জুটি। ১৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১২৮ রান। শামীম ১৪ বলে ২২ ও লিটন ৪৪ বলে ৬৬ রানে ব্যাট করছেন।

২০.৪৩

জীবন পেলেন লিটন
জেফরি ভ্যান্ডারসের বলে বড় শটের খোঁজে হাওয়ায় ভাসিয়ে দিলেন লিটন কুমার দাস। লং অফ থেকে ছুটে বলের কাছে এলেও হাতে জমাতে পারলেন না মাহেশ থিকসানা। ৫৬ রানে দ্বিতীয়বারের মতো বেঁচে গেলেন বাংলাদেশ অধিনায়ক।

২০.৩৮


১৩ ম্যাচ পর টি-টুয়েন্টিতে লিটনের ফিফটি
সবশেষ গত বছর জুনে কিংসটাউনে আফগানিস্তানের বিপক্ষে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন লিটন দাস। এরপর ১৩টি ম্যাচ খেললেও কোনো ফিফটির দেখা পাননি। অবশ্য ৪০ এর বেশি রান করেছেন তিনবার। ডাম্বুলায় লঙ্কানদের বিপক্ষে ১২তম ফিফটির দেখা পেলেন লিটন। ১৪.৪ ওভারে মাহেশ থিকসানার বলে ছক্কায় হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন লিটন। ৩৯ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে একটি চার ও তিনটি ছক্কার মার রয়েছে।

২০.৩৫

১০০ পেরিয়ে বাংলাদেশ
১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০১ রান। লিটন ৪৭ রানে এবং শামীম ১৫ রানে ব্যাট করছেন।

২০.২৫

মিরাজ আসলেন আর গেলেন
১২তম ওভারের প্রথম বলে হৃদয়কে ফেরান বিনুরা। চতুর্থ বলে আরও একটি সাফল্য তুলে নেন লঙ্কান পেসার। নুয়ান থুসারার ক্যাচ বানিয়ে মিরাজকে ফেরালেন। ২ বলে ১ রান করেন মিরাজ। ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে ফের চাপে বাংলাদেশ।

২০.২০

হৃদয়কে ফিরিয়ে ৬৯ রানের জুটি ভাঙলেন বিনুরা
৭ রানে দুই ওপেনারকে হারানোর পর হাল ধরেন হৃদয় ও লিটন। ১২তম ওভারের প্রথম বলে ৫৫ বলে ৬৯ রানের জুটি ভাঙেন বিনুরা ফের্নান্দো। লঙ্কান পেসারের বলে ডিপ স্লিপে কুশল পেরেরার হাতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। ৭৬ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। ২ চার ও এক ছক্কায় ২৫ বলে ৩১ রান করেন।

২০.১৪

১০ ওভার শেষে বাংলাদেশ-৬৯/২
লিটন ও হৃদয়ের ব্যাটে চাপ কাটিয়ে উঠছে বাংলাদেশ। তৃতীয় উইকেটে দুজনে মিলে যোগ করেছেন ৪৮ বলে ৬২ রান। হৃদয় ২৯ এবং লিটন ৩৩ রানে ব্যাট করছেন।

২০.০৭

৫০ পেরিয়ে বাংলাদেশ
৮.২ ওভারে দাসুন শানাকার বল ফাইন লেগের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দলীয় ফিফটি পূর্ণ করেন লিটন।

১৯.৫৯

পাওয়ার প্লে শেষে বাংলাদেশের-৩৯/২
শুরুতে দুই উইকেট হারিয়ে লিটন দাস ও তাওহিদ হৃদয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ। ৬ ওভার শেষে ২ উইকেটে ৩৯ রান তুলেছে টিম টাইগার্স। হৃদয় ১৭ এবং লিটন ১৬ রানে ব্যাট করছেন।

১৯.৩৯

তানজিদও ফিরলেন, বাংলাদেশ-৭/২
প্রথম ওভারের শেষ বলে ইমনকে ফেরান থুসারা। দ্বিতীয় ওভারের শেষ বলে লঙ্কানদের দ্বিতীয় সাফল্য এনে দিলেন বিনুরা ফের্নান্দো। লঙ্কান পেসারে বলে ডিপ থার্ডম্যান অঞ্চলে কুশল পেরারা হাতে ক্যাচ দেন তানজিদ। ৮ বলে ৫ রান করেন।

১৯.৩৪

প্রথম ওভারেই উইকেট হারাল বাংলাদেশ
উদ্বোধনী ওভারের শেষ বলে নুয়ান থুসারার ইয়র্কারে বোল্ড হয়ে ফিরলেন পারভেজ হোসেন ইমন। ৩ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি টাইগার ওপেনার। ১ ওভার শেষে বাংলাদেশ ৫/১।

১৯.০৪

কোনো পরিবর্তন ছাড়াই নামছে শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফের্নান্দো, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মাহেশ থিকসানা, নুয়ান থুশারা ও বিনুরা ফের্নান্দো।

১৯.০২

বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নাঈম শেখের পরিবর্তে ফিরেছেন চোটের কারণে প্রথম টি-টুয়েন্টিতে না খেলা জাকের আলি অনিক। পেস ইউনিটেও আনা হয়েছে দুটি পরিবর্তন। তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে ফেরানো হয়েছে শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

১৯.০০

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা

১৮.১০

সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে ফর্মে নেই লিটন কুমার দাস। শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে খেলে কোনো রান করতে পারেননি। টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও আউট হয়েছেন ৬ রানে। তাতে বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়কের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন আসাটাই স্বাভাবিক। বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স অবশ্য বলছেন, লিটনের আত্মবিশ্বাস তলানিতে। তবে লিটনের প্রতিই আস্থা রাখছেন তিনি।

লিটনের আত্মবিশ্বাস তলানিতে, তবে আস্থা রাখছেন সিমন্স

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজডাম্বুলাবাংলাদেশমিরাজরানগিরি স্টেডিয়ামলিটনলিড স্পোর্টসশান্তশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT