ক্রিকেট

টসে জিতে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটাররা টসে জিতে ফিল্ডিংয়ের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে হাসিমুখে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হেরে ১-০তে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে নামছে নাজমুল হোসেন শান্তর দল। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু লড়াই। টাইগারদের একাদশে নেই কোনো পরিবর্তন। তিন পেসার ও দুই স্পিনারসহ প্রথম টি-টুয়েন্টির একাদশ নিয়ে সাজিয়েছে টিম টাইগার্স।

প্রথম ম্যাচে ২০৭ রানের সংগ্রহ তাড়া করতে ৮ উইকেটে ২০৩ রানে থামে বাংলাদেশ। ৩ রানের জয়ে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী দল।

ক্রিকেটের ছোট সংস্করণে লঙ্কানদের মুখোমুখিতে বেশ পিছিয়ে বাংলাদেশ। এপর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ১৪টি টি-টুয়েন্টি খেলে টাইগারদের জয় ৪টিতে। অন্যদিকে লঙ্কানরা জিতেছে ১০টিতে।

দু’দলের একাদশ

বাংলাদেশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা: কুশল মেন্ডিস, অভিস্কা ফের্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, মাহেশ থিকসানা, দিলশান মাধুশাঙ্কা, বিনুরা ফের্নান্দো ও মাথিশা পাথিরানা।

বিষয়:আশালাঙ্কা বাংলাদেশ ম্যাথুজ শান্ত শ্রীলঙ্কা সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…