সিরিজ বাঁচানোর অভিযানে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সাগরিকায় দ্বিতীয় ও শেষ টেস্টে টসে হেরে আগে বোলিং করবে বাংলাদেশ। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।
বাংলাদেশের হয়ে টেস্টে এই ম্যাচ দিয়ে অভিষিক্ত হলেন পেসার হাসান মাহমুদ। এর আগে ২২টি ওয়ানডে ও ১৭টি টি-টুয়েন্টি খেলেছেন তিনি। ফিরেছেন সাকিব আল হাসান। হাসান খেলছেন পেসার নাহিদ রানার জায়গায়।
ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজের শেষটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু। টি-টুয়েন্টি এবং ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজ সমতায় শেষ করার লড়াইয়ে দুদল। শ্রীলঙ্কা টি-টুয়েন্টি সিরিজ জেতার পর ওয়ানডে সিরিজে শিরোপা জেতে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দীপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।







