চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন রান পাবেন, আশা হাথুরুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৩ অপরাহ্ণ ২১, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ফর্মহীনতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। তবে প্রথম টেস্টের দলে আছেন টাইগার ওপেনার। লাল বলের  ক্রিকেটে আগে থেকেই ধারাবাহিকতা রেখে চলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এমনকি সাম্প্রতিক ফর্মহীনতা কাটিয়ে ফিরবেন বলে আশা করেছেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে শুক্রবার মাঠে নামছে দুদল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় গড়াবে লড়াই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে টাইগার কোচ এই আশাবাদ করেছেন।

বলেছেন, ‘আমি আশা করি সে (লিটন) লাল বলে অনেক রান পাবে। ভালো প্রস্তুতি নিয়েছে। এটা ভিন্ন বলের খেলা। সে নিজেকে মানিয়ে নেয়ার সময় পাবে। তার প্রতিভা নিয়ে আমাদের কারও সন্দেহ নেই। সাদা বলের ক্রিকেটে একটু খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। তবে লাল বলের ক্রিকেট সম্পূর্ণ ভিন্ন।আমরা আশা করি সে ফর্মে ফিরে আসবে।’

চোটের কারণে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ মুশফিকুর রহিমের। তার জায়গায় প্রথমবারের মত এই ফরম্যাটে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। লঙ্কান এই কোচ মুশফিককে মিস করলেও হৃদয়কে নিয়ে আশাবাদী। বলেছেন, ‘মুশফিকের অভিজ্ঞতা আমরা মিস করব। সে দারুণ ফর্মে ছিল। তার মতো খেলোয়াড়ের বিকল্প পাওয়া কঠিন। তবে আমরা আমাদের তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চাই। হৃদয় দলে এসেছে, দলে দিপু-সাদমানও আছে। তারা অনেকদিন ধরেই আমাদের সঙ্গে আছে। নতুনদের দেখে নেয়ার জন্য দারুণ একটা সময়। সুযোগ পেলে দু’হাতে কাজে লাগানো প্রয়োজন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজলিটনলিড স্পোর্টসহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT