চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এমন খেলোয়াড় দলে থাকলে অধিনায়কের জন্য সহজ হয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাঠে ব্যাটিং করছেন, অধিনায়কত্বের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুটি ওয়ানডেতে একাদশে জায়গা হয়নি রিশাদ হোসেনের। তৃতীয় ওয়ানডে সুযোগ পেয়ে বাজিমাত করেন লেগস্পিন অলরাউন্ডার। তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ইনিংসের পর তার ঝড়ো ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজে জিতেছে বাংলাদেশ। পাঁচটি চার ও চারটি ছক্কায় ১৮ বলে ৪৮ রান করার পাশাপাশি বল হাতে একটি উইকেটও নিয়েছেন রিশাদ। হয়েছেন ম্যাচসেরাও। এরকম পারফরম্যান্সে খুশি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তাকে প্রশংসায় ভাসিয়েছেন শান্ত। রিশাদ ব্যাটিংয়ে যে উন্নতি করেছেন এটাই বেশি চোখে পড়েছে শান্ত লাল-সবুজ অধিনায়কের। এমন খেলোয়াড় দলে থাকলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায় বলে মনে করছেন শান্ত।

‘প্রথমে তো বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ। লেগ স্পিনার আমাদের নাই, ওর যদি শেষ নিউজিল্যান্ড সিরিজ থেকে দেখা হয় আমার মনে হয় ভালো বোলিং করছে। সাথে ব্যাটিংটা নিউজিল্যান্ড সিরিজে যেরকম ছিল সেখান থেকে আরও উন্নতি করেছে মনে হয়। তবুও অনেক উন্নতির জায়গা আছে। ওটা নিয়ে কাজও করছে। অবশ্যই খুব খুশি। এরকম প্লেয়ার দলে থাকলে তো অবশ্যই ক্যাপ্টেনের জন্য অনেক সহজ হয়।’

Banglabid

রিশাদের উন্নতির অনেক জায়গা দেখছেন টাইগার অধিনায়ক। এমনকি এখনই রিশাদকে নিয়ে এক্সাইটেড হতেও মানা করেছেন। তার মতে, ‘আমার মনে হয় খুব ভালো ফিল্ডার (রিশাদ)। ব্যাটিংটা উন্নত হচ্ছে আস্তে আস্তে। বোলিংটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আজকেও যেভাবে বোলিং করেছে। মাঝে গুরুত্বপূর্ণ একটা উইকেট নিয়েছে। এটা অবশ্যই দলের জন্য ভালো। তবুও এখনই খুব বেশি এক্সাইটেড হওয়ার প্রয়োজন নাই। অনেক উন্নতির জায়গা আছে।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে সোমবার সকালে টসে জিতে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। স্রোতের বিপরীতে ছুটে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে লঙ্কানদের ২৩৫ রানের মাঝারি পুঁজি এনে দেন জানিথ লিয়ানেগে। জবাবে নেমে ৫৮ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে টাইগারদের এটি দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজরিশাদলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT