ক্রিকেট

টসে হেরে ফিল্ডিং, পারভেজ-তানভীরের অভিষেক

পারভেজ হোসেন বলের দিকে মনোযোগ দিয়ে ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার পারভেজ হোসেন টসে হেরে ফিল্ডিং করছেন, অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের হতাশা ভুলে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে স্বাগতিকদের বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমেছে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দল।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার দুপুরে গড়িয়েছে সিরিজের প্রথম ওয়ানডে। লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন, বলেছেন উইকেট ব্যাটিংবান্ধব।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও চলতি বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজেও সম্প্রতি ভালো করতে পারছে না বাংলাদেশ। যার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও।

২০০৬ সালের পর প্রথমবার এখন র‍্যাঙ্কিংয়ের দশ নম্বরে বাংলাদেশ। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার জন্য র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। সামনের দেড় বছরে এখন সেটিই ওয়ানডের অধিনায়ক মিরাজের প্রধান লক্ষ্য।

দুই অভিষিক্ত নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ওয়ানডে অভিষেক হল উইকেটরক্ষক-ওপেনার পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার তানভীর হোসেনের। অন্যদিকে, স্বাগতিক দলেও এক অভিষেক। প্রথম ওয়ানডে খেলতে নামছেন পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

বিষয়:আর প্রেমাদাসা স্টেডিয়াম ওয়ানডে সিরিজ কলম্বো বাংলাদেশ মিরাজ শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…