চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে গোয়াতে, স্থানীয়দের কোন ধারণাই নেই

আবু তাহের আবু তাহের
২:০৮ অপরাহ্ণ ০২, জুন ২০২৬
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর বসেছে ভারতের গোয়াতে। সাউথ গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আসরের আয়োজন হলেও স্থানীয়রা জানেনই না এখানে সাফের মতো ফুটবলযজ্ঞ চলছে।

চ্যানেল আই অনলাইন মেয়েদের সাফ ফুটবল আয়োজন সম্পর্কে স্থানীয় গোয়াবাসীদের কাছে জানতে চেয়েছিল তারা কতটুকু জানেন। শতকরা ৯৯ জনই বলেছেন ভারতে আসরটি আয়োজন সম্পর্কে তাদের সামান্য ধারণাও নেই।

গোয়ার ট্যাক্সিক্যাব চালক মো. জাহিদকে প্রশ্ন করেছিলাম সাফের আসর সম্পর্কে। তার উত্তর ছিল, ‘আমরা আসলে সাউথ গোয়ার দিকে খুব কম আসি। বেশি প্রয়োজন ছাড়া এখানে আসা হয় না। এমন একটি আয়োজন হচ্ছে সে সম্পর্কে আমার ধারণা নেই।’

সাউথ গোয়ার হোটেল লা গ্রেসের ম্যানেজার শোয়েতা বলছিলেন, ‘আমি খেলা দেখতে খুব পছন্দ করি না, জানিও না। বাংলাদেশের সাংবাদিকরা এখানে আসার আগে জানতামও না এখানে এত বড় একটি আয়োজন হচ্ছে। আসলে তেমন কোন প্রচারণা আমরা দেখিনি।’

সাউথ গোয়ার সেন্ট অ্যান্থনি স্কুলের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ শেহজাদ। তিনি রিয়াল মাদ্রিদের বড় সমর্থক। সাফ ফুটবল নিয়ে তারও কোন ধারণা নেই। শেহজাদ বললেন, ‘এখানে এত বড় আয়োজন হচ্ছে? কোথায়? না আমার কোন ধারণা নেই সাফ ফুটবল আয়োজন সম্পর্কে। সম্ভবত তেমন কোন প্রচারণা না থাকায় আমরা জানি না।’

বাংলাদেশ সম্পর্কে তার ধারণা কেমন? এমন প্রশ্নে শেহজাদ বললেন, ‘বাংলাদেশ ভারতের একটি প্রতিবেশী শুধু এটুকুই জানি। বিশ্বকাপে আমি পর্তুগালকে সমর্থন করছি, তবে ফ্রান্সেরও সম্ভাবনা রয়েছে বিশ্বকাপ জেতার। স্পেনও ভালো দল।’

Reneta

মুম্বাই টুডের সাংবাদিক রাহুলের সাথে আমাদের কথা হয়েছিল। ভারতের মাটিতে কেন দর্শক খেলা দেখতে আসছেন না এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘এটা খুবই হতাশাজনক যে, গোয়া এবং স্থানীয়রা খেলা দেখতে আসছে না। তারা ফোন নিয়ে এসি রুমে বসে থেকে খেলা দেখবে, কিন্তু মাঠে আসবে না। এটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। তারা ইন্টারনেটের দাসে পরিণত হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোয়ানেপালবাংলাদেশভারতভুটানমালদ্বীপমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্প শুরু হলেও যোগ দেননি রোনালদো, অপেক্ষায় আল-নাসের

জুলাই ৩১, ২০২৬

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT