চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়ে লঙ্কানদের হারাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৬ টি-টুয়েন্টিতে হারের পর সপ্তম ম্যাচে এসে জয়ের দেখা পেল বাংলাদেশ। ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ৮৩ রানে জিতেছে টিম টাইগার্স। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বেশি রানে জয়ের রেকর্ড এটি।

টি-টুয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ৮৪ রানে। ২০২১ বিশ্বকাপে পাপুয়ানিউগিনিকে এই ব্যবধানে হারায় টিম টাইগার্স। লঙ্কানদের বিপক্ষে আগে সর্বোচ্চ ৪৫ রানে জিতেছিল বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষদুটিতে হারের পর পাকিস্তানের বিপক্ষে টানা তিন ম্যাচে হারে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে হারের পর সংখ্যাটা দাঁড়ায় টানা ৬। ডাম্বুলায় অবশেষে জয় ধরা দিল টাইগারদের।

ডাম্বুলার রানগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে নেমে ১৫.২ ওভারে ৯৪ রানে লঙ্কানদের ইনিংস। তাতে ১-১ সমতায় ফেরে সিরিজ।

রানতাড়ায় নেমে টাইগার বোলাদের সামনে থিতু হতে পারেননি লঙ্কান ব্যাটাররা। নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়ে গুটিয়ে যায় তারা। সর্বোচ্চ ৩২ রান এসেছে পাথুম নিশাঙ্কার ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন দাসুন শানাকা। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।

টাইগার বোলারদের মধ্যে রিশাদ হোসেন ১৮ রান খরচায় ৩ উইকেট নেন। শরিফুল ও সাইফউদ্দিন নেন দুটি করে উইকেট।

Reneta

এর আগে ব্যাটে নেমে উদ্বোধনী ওভারেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। শেষ বলে নুয়ান থুসারার ইয়র্কারে বোল্ড হয়ে রানের খাতা খোলার আগে সাঁজঘরে ফেরেন ইমন। দ্বিতীয় ওভারের শেষ বলে লঙ্কানদের দ্বিতীয় সাফল্য এনে দেন বিনুরা ফের্নান্দো। তানজিদ তামিম ফেরেন ৭ রানে।

পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলে নেয় ৩৯ রান। লিটন দাস ও তাওহিদ হৃদয় ম্যাচের হাল ধরেন। ৫৫ বলে ৬৯ রানের জুটি করেন দুজন। ২৫ বলে ২ চার ও ১ ছয় খেলে ৩১ রান করে হৃদয় আউট হলে জুটি ভাঙে।

ক্রিজে এসে ব্যর্থ হন মেহেদী হাসান মিরাজ ২ বল খেলে ১ রানে ফেরেন। এরপর শামীম হোসেন পাটোয়ারীকে নিয়ে ঝড় তোলেন লিটন। ৩৯ বলে ৭৭ রানের জুটি গড়েন দুজনে। ১৯তম ওভারে প্রথম বলে লিটন আউট হলে জুটি ভাঙে। তার আগে একটি চার ও ৫ ছক্কায় ৫০ বলে ৭৬ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

শেষ ওভারে ২ উইকেট হারায় বাংলাদেশ। রানআউট হয়ে ফেরেন জাকের আলি অনিক ও শামীম হোসেন। ৫ চার ও ২ ছক্কায় ২৭ বলে ৪৮ রান করেন।

শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে ৩১ রান খরচায় ৩ উইকেট নেন বিনুরা ফের্নান্দো। নুয়ান থুসারা ও মাহেশ থিকসানা নেন ১ টি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টিডাম্বুলাবাংলাদেশরিশাদলিটনলিড স্পোর্টসশামীমশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT