চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরাসরি: বাংলাদেশ-সাউথ আফ্রিকা মিরপুর টেস্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A

সোমবার গড়িয়েছিল বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজের মিরপুর টেস্ট। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে সিরিজের প্রথম টেস্টের সব খবর।শের-ই-বাংলা স্টেডিয়ামে চতুর্থ দিনের সকালে খেলা শুরু হয়েছে পৌনে ১০টায়।

০৬.০৫

এমন ম্যাচে পুরস্কার বিতরণী পর্বটা বেশ লম্বা হয়েছে। কেননা মিরপুরে ব্যক্তিগত প্রাপ্তির জায়গায় মাইলফলক ছুঁয়েছেন দুদলের তিন ক্রিকেটার।

মুশফিক-তাইজুল-রাবাদাকে বিশেষ পুরস্কার দিল বিসিবি  

০৬.০০

একটা ব্যাটারের জন্য সেঞ্চুরি মিস হলে অবশ্যই খারাপ লাগে। অবশ্যই খারাপ লাগছে। সবচেয়ে বড় কথা যে, সেঞ্চুরি মিস করার চেয়ে আমি যে পরিকল্পায় খেলছিলাম সেটা যদি পূরণ হতো তাহলে আরও ভালো লাগত।

সেঞ্চুরি হাতছাড়ায় ‘খারাপ লাগছে’ মিরাজের

০৫.৩০

অলরাউন্ডার হিসেবে নিজেকে আবারও প্রমাণ করলেও সাকিবের অবদানের কথা তুলে ধরে তুলনায় যেতে আপত্তি জানালেন তিনি।

সাকিবের সঙ্গে তুলনায় যা বললেন মিরাজ

Reneta

১১.৫০

লাঞ্চ বিরতির আগে ২২ ওভার খেলে এইডেন মার্করামের দল পৌঁছায় বিজয়ের বন্দরে।

প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ডুবল বাংলাদেশ

১১.৪৮

সংক্ষিপ্ত স্কোর: সাউথ আফ্রিকা ৭ উইকেটে জয়ী

বাংলাদেশ প্রথম ইনিংস- ১০৬/১০ (৪০.১)
সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ৩০৮/১০ (৮৮.৪)
(সাউথ আফ্রিকা লিড ২০২ রান)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ৩০৭/১০ (৮৯.৫)
(বাংলাদেশ ১০৫ রানের লিড)

(সাউথ আফ্রিকার লক্ষ্য ১০৬ রান)
সাউথ আফ্রিকা দ্বিতীয় ইনিংস- ১০৬/৩ (২২)

১১.২৭

তাইজুলের দ্বিতীয় শিকার জর্জি
তাইজুলের দ্বিতীয় শিকার হয়েছেন বাঁহাতি ওপেনার টনি ডি জর্জি। লং অনে তাইজুলকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন হাসান মাহমুদের হাতে। ডানহাতি এ ব্যাটার করেছেন ৪১ রান।

১১.০৭

তাইজুলে বিদায় মার্করাম
প্রথমবার তাইজুল ইসলামের বলে লেগ বিফোর উইকেটে কাঁটা পড়েছিলেন সাউথ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। তবে সেবার রিভিউ নিয়ে বেঁচেছিলেন ডানহাতি এ ব্যাটার। এবার তাইজুল মার্করামকে সেই সুযোগ দেননি, করেছেন বোল্ড আউট। তার ব্যাটে এসেছে ২০ রান।

১০.৫২

রিভিউয়ে বাঁচলেন মার্করাম
দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১০৬ রান দরকার সাউথ আফ্রিকার। ক্রিজে নেমে ওপেনার এইডেন মার্করাম পিটিয়ে খেলতে শুরু করেন। তাইজুলকে দিয়ে রানের খাতা খোলা মার্করাম ওই তাইজুলেই কাটা পড়েছিলেন। তবে রিভিউ নিয়ে বেঁচে গেছেন প্রোটিয়া অধিনায়ক।

১০.৩০

নবম উইকেট পতনের সেঞ্চুরি নিয়ে শঙ্কা জাগলেও স্বপ্নের তিন অঙ্কের ঠিকানার কাছে গিয়ে মিরাজ নিজেই ভুল করে বসেন।

৩ রানের জন্য পূর্ণতা পেল না মিরাজের সেঞ্চুরির স্বপ্ন

১০.১৫

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস- ১০৬/১০ (৪০.১)
সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ৩০৮/১০ (৮৮.৪)
(সাউথ আফ্রিকা লিড ২০২ রান)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ৩০৭/১০ (৮৯.৫)
(বাংলাদেশ ১০৫ রানের লিড)

 

১০.০৮

তাইজুলের বিদায়
নাঈম হাসানের পর সাজঘরের পথ ধরেছেন তাইজুল ইসলামও। উইয়ান মুল্ডারের বলে স্লিপে ক্যাচ নেন ট্রিস্টান স্টাবস। তাইজুল করেন ৭ রান।

৯.৫০

দিনের শুরুতে নাঈমের বিদায়
দিনের শুরুতে নিজের মোকাবেলা করা কাগিসো রাবাদার বলে বিদায় নিয়েছেন ডানহাতি নাঈম হাসান। গতকালের রানের সাথে কোনো রান যোগ করতে পারেননি এ ব্যাটার।

[/vc_column][/vc_row]

৯.৪৫

শন পোলক
সকালে শন পোলক জানিয়েছেন পিচে কিছুটা অপ্রত্যাশিত বাউন্ড থাকতে পারে। সুইপ শট খেলার জন্য ব্যাটারদের আগ্রাসী হতে হবে। নতুন বলে সাউথ আফ্রিকা বা বাংলাদেশ যে কারও জন্য ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

১০.৫০

‘অবশ্যই আমরা চাইব বাংলাদেশকে ১০০ বা তার কমে আটকাতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সকালে ভালো শুরু পাওয়া এবং সেখান থেকে এগিয়ে যাওয়া।’

বাংলাদেশকে যে রানে থামাতে চায় প্রোটিয়ারা

৬.৩০

বিশ্বাসের ভেলায় জয়ের ঠিকানায় পৌঁছাতে চায় বাংলাদেশ

৫.৫০

তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের লিড দুইশ হতে পারে কিনা জানতে চাইলে মুশতাক আহমেদ বললেন, ‘কেন নয়,

মুশতাকের বিশ্বাস, ২০০ রানের লিড পাবে বাংলাদেশ

৪.৩০

ইনিংস হারের শঙ্কা থেকে প্রতিরোধ গড়ে মিরাজ ও জাকের আলি বাংলাদেশকে নিয়ে গেছেন লড়াইয়ের স্রোতে।

৮১ রানের লিড বাংলাদেশের, মিরাজের সেঞ্চুরির অপেক্ষা

৪.০২

সংক্ষিপ্ত স্কোর: তৃতীয় দিনের খেলা শেষে

বাংলাদেশ প্রথম ইনিংস- ১০৬/১০ (৪০.১)
সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ৩০৮/১০ (৮৮.৪)
(সাউথ আফ্রিকা লিড ২০২ রান)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ২৮৩/৭ (৮৫)
(বাংলাদেশ ৮১ রানের লিড)
(মিরাজ- ৮৭* ও নাঈম ১৬*)

৪.০১

তৃতীয় দিনের খেলার সমাপ্তি
বিকেল ৪টার দিকে আম্পায়াররা মাঠে প্রবেশ করেন। আলোকস্বল্পতার কারণে বুধবার আর খেলা হচ্ছে না। মিরপুর টেস্টে তৃতীয় দিনে খেলা হয়েছে মোটে ৫৭.৫ ওভার।

৩.৫৩

বাংলাদেশের আর কেউ পাঁচশ ছুঁতে পারেননি।

নতুন যে কীর্তিতে নাম লেখালেন মিরাজ

৩.৫০

আলোকস্বল্পতায় খেলা বন্ধ
বৃষ্টির পর চা বিরতি শেষে বাংলাদেশ সাউথ আফ্রিকার টেস্টের তৃতীয় সেশনের খেলা শুরু হয়েছিল। আলোকস্বল্পতায় দুই আম্পায়ার নীতিন মেনন ও জোয়েল উইলসন খেলা বন্ধ করে দেন। মেহেদী হাসান মিরাজের ৮৭ রানের সাথে ১৬ রান করে ক্রিজে আছেন নাঈম হাসান। বাংলাদেশের লিড ৮১ রানের।

২.৫১

অপেক্ষার শেষ
বৃষ্টি থামার পর অফিসিয়ালরা আউটফিল্ড দেখেছেন। খেলার উপযোগী মাঠ পেয়ে জানিয়েছেন ২২ গজের লড়াই শুরুর সময়। দুপুর ৩টায় আবারও মাঠে গড়াবে খেলা।

২.২৩

অপেক্ষা
থেমেছে বৃষ্টি। তোলা হচ্ছে মধ্যমাঠের ত্রিপল। ম্যাচ অফিসিয়ালরা দেখছেন আউটফিল্ড।

২.০৩

চা বিরতি
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার পর আগেভাগে চা বিরতি দিয়েছেন আম্পায়াররা। লিড ৬৫ রানে পৌঁছার পর মিরপুর টেস্টে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। দুপুর ২.১০ মিনিট থেকে চা বিরতির ঘোষণা আসে।

১.৩৯

বৃষ্টিতে খেলা বন্ধ
লিড ৬৫ রানে পৌঁছার পর মিরপুর টেস্টে বৃষ্টিতে খেলা বন্ধ হয়েছে। ৩ উইকেট হাতে রেখে লড়ছে বাংলাদেশ। সংগ্রহ ২৬৭/৭, মেহেদী হাসান মিরাজ ৭৭ রানে অপরাজিত, সঙ্গী নাঈম হাসান ১২ রানে ক্রিজে।

১.২৭

৫০ পেরিয়ে লিড
৩ উইকেট হাতে রেখে ৫১ রানের লিড নিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ৭৪ রানে অপরাজিত, সঙ্গী নাঈম হাসান ১ রানে ক্রিজে।

১.১৯

ফিফটি তুলে আউট জাকের
অভিষেকে ফিফটি তুলে ফিরে গেছেন জাকের আলী অনিক। এলবিডব্লিউ হয়েছেন, মহারাজের বলে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ১১ বলে ৫৮ রান করে গেছেন। তার সাথে শতরানের জুটি গড়া মেহেদী হাসান মিরাজ ৭২ রানে অপরাজিত। ৩ উইকেট হাতে রেখে ৪৯ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

১.১০

অভিষেকে ফিফটি
জাকের আলী অনিক অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিফটির দেখা পেয়েছেন। তৃতীয় দিনে মধ্যাহ্ন বিরতির পর অর্ধশতক তুলে নেন ডানহাতি ব্যাটার, ১০২ বলে ৫৩ রান এখন তার। বাংলাদেশ লিড নিয়েছে ৩৭ রানের, হাতে ৪ উইকেট।

অভিষেক টেস্টে খাদের কিনারা থেকে মেহেদী হাসান মিরাজের সঙ্গে শতরানের জুটি উপহারের পর জাকের তুলে নেন ফিফটি। ১০২ বলে ৬টি চারের সাহায্যে পঞ্চাশে পৌঁছান। বাংলাদেশের ১০৫তম ক্রিকেটার হিসেবে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে অভিষেক হয় জাকেরের।

১২.৫৩

মিরাজ-জাকের জুটিতে ১০০, লিড বড় করার চেষ্টায় বাংলাদেশ
আগেরদিনের ৩ উইকেটে ১০১ রান থেকে তৃতীয় দিনের সকালে ৬ উইকেটে ১১২। ইনিংস হার চোখ রাঙানি দিচ্ছিল। সেখান থেকে বাংলাদেশকে লিড এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে এসেছে ১০২ রান।

১২.৪৬

বাংলাদেশের লিড
মধ্যাহ্ন বিরতির পর মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিকের সপ্তম উইকেটে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটিতে লিড আসে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ রানের লিড জমেছে।

১২.০৫

সংক্ষিপ্ত স্কোর: তৃতীয় দিন মধ্যাহ্ন বিরতি

বাংলাদেশ প্রথম ইনিংস- ১০৬/১০ (৪০.১)
সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ৩০৮/১০ (৮৮.৪)
(সাউথ আফ্রিকা লিড ২০২ রান)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ২০১/৬ (৬৩)
(বাংলাদেশ ১ রানে পিছিয়ে)

১২.০৩

দুইশ পেরিয়ে মধ্যাহ্ন-ভোজের বিরতিতে বাংলাদেশ
আর ২ রান করলেই সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে লিড নেবে বাংলাদেশ। সবাইকে অপেক্ষায় রেখে লাঞ্চ বিরতিতে গেছেন মেহেদী হাসান মিরাজ ও অভিষিক্ত জাকের আলি। অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটির ৮৯ রান বাংলাদেশকে পথ দেখিয়েছে মিরপুর টেস্টে। ইনিংস হারের শঙ্কা সরিয়ে লিডের দুয়ারে স্বাগতিকরা। বাংলাদশের সংগ্রহ ৬ উইকেটে ২০১ রান। মিরাজ ফিফটি পেরিয়েছেন, অভিষেক টেস্টে ফিফটির অপেক্ষায় রয়েছেন জাকের।

১১.৪৭

মিরাজের নবম টেস্ট ফিফটি
খাদের কিনারা থেকে বাংলাদেশ দলকে টেনে তুলেছেন মেহেদী হাসান মিরাজ। পেয়েছেন ৯ নম্বর টেস্ট ফিফটি। ৯৩ বলে পঞ্চাশে পৌঁছান সাত নম্বরে নামা ডানহাতি ব্যাটার। মারেন ৭টি চার, ১টি ছয়। জাকের আলিকে নিয়ে প্রতিরোধ গড়ে ইনিংস হার এড়িয়ে লিড এনে দেয়ার লড়াই চলছে। মিরপুর টেস্টের তৃতীয় দিনের শুরুতে দ্রুত ৩ উইকেট হারায় বাংলাদেশ। ১১২ রানে পড়ে ৬ উইকেট। অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে এসেছে ৮২ রান। দুইশ ছোঁয়ার পথে বাংলাদেশ।

১০.৫৮

৩ উইকেট হারানোর প্রথম ঘণ্টা
মিরপুর টেস্টের তৃতীয় দিনে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ১৩১ রান। ইনিংস ব্যবধানে হার এড়াতে লড়ছেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি। শেষ ৪ উইকেট হাতে নিয়ে আরও ৭১ রান যোগ করতে হবে বাংলাদেশকে।

১০.২৬

লিটনকে ফেরালেন মহারাজ
কেশব মহারাজের বল লিটনের ব্যাট ছুঁয়ে চলে যায় কাইল ভেরেইন্নের হাতে। আম্পায়ার মহারাজের আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। তাতে সফল হয় সাউথ আফ্রিকা। ১৫ বলে ৭ রান করে সাজঘরের পথ ধরেছেন তিনি। ৩৫ ওভারে ১১২ রান তুলতেই ৬ উইকেট হারালো বাংলাদেশ। এখনো ৯০ রান পিছিয়ে শান্ত বাহিনী।

১০.০৫

জয়-মুশফিককে হারিয়ে বিপদে বাংলাদেশ
তৃতীয় দিনের শুরুতেই মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমকে হারিয়ে বিপদে বাংলাদেশ। রাবাদার বলে স্লিপে থাকা বেডিংহামের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন জয়। ৯২ বলে ৪০ রান এসেছে তার ব্যাট থেকে। এক বল পরেই আউট হয়েছেন ৩৯ বলে ৩৩ রান করা মুশফিক। বাংলাদেশের রান ৫ উইকেটে ১০৬ রান। এখনো পিছিয়ে ৯৬ রানে।

__________________________________
২২-১০-২০২৪ (দ্বিতীয় দিন শেষে)
__________________________________

৮.২৩

দ্বিতীয় দিনে পিচের আচরণ ভালোই ছিল, বলছেন সাউথ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কাইল ভেরেইন্নে। তবে যত দিন গড়াবে ততই পিচ কঠিন হবে, বললেন প্রোটিয়া তারকা।

দিন যত গড়াবে, মিরপুরের পিচ তত কঠিন হবে

৬.৪৬

৯৯ রানে প্রোটিয়াদের পঞ্চম উইকেট হারানোয় ব্যাটে আসেন কাইল ভেরেইন্নে। উইয়ান মুল্ডারকে নিয়ে হাল ধরেন। দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নেন। চাপের মুখে করা শতরানের ইনিংসটি ক্যারিয়ারসেরা, বলছেন প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটার।

মিরপুরের এই সেঞ্চুরি ক্যারিয়ারসেরা ভেরেইন্নের

৬.০২

২০২ রানে পিছিয়ে পড়ার পর মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমের ব্যাটে মিলেছে লড়াইয়ের আভাস। ৪২ রানে অবিচ্ছিন্ন থাকা চতুর্থ উইকেট জুটি লম্বা হলে ম্যাচে ফিরতে পারে বাংলাদেশ। সে আশাতেই রয়েছেন হাসান মাহমুদ।

দুইশর বেশি লক্ষ্য দিতে পারলে সম্ভব, বললেন হাসান

৫.১৫

এবার আরেকটি রেকর্ডে দেশের প্রথম হলেন ৩৭ বর্ষী তারকা।

৬ হাজারি এলিট ক্লাবে মুশফিক

৪.৫৫

প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে একশ পার করে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে। মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমের চতুর্থ উইকেট জুটি আশা দেখাচ্ছে। ইনিংস হার এড়াতে করতে হবে আরও ১০১ রান।

হতাশার মাঝেও বাংলাদেশকে আশায় রাখলেন জয়-মুশফিক

৪.৩৮

আলোকস্বল্পতায় আগেভাগে খেলা শেষ
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলে দেখা দিয়েছে আলোকস্বল্পতা। দিনের খেলা আগেভাগে শেষ ঘোষণা করেন আম্পায়ার। আধাঘণ্টার মতো খেলা কম হয়েছে।

৪.৩৭

সংক্ষিপ্ত স্কোর: দ্বিতীয় দিন শেষে

বাংলাদেশ প্রথম ইনিংস- ১০৬/১০ (৪০.১)
সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ৩০৮/১০ (৮৮.৪)
(সাউথ আফ্রিকা ২০২ রানের লিড)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ১০১/৩ (২৭.১)
(মাহমুদুল হাসান জয় ৩৮* ও মুশফিকুর রহিম ৩১*)
(বাংলাদেশ ১০১ রানে পিছিয়ে)

৪.২৮

মুশফিকের ৬ হাজার, বাংলাদেশের প্রথম
বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৬ হাজার রানের এলিট ক্লাবে ঢুকলেন উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। মিরপুর টেস্টে নামার আগে ৩৯ রান দরকার ছিল তার। দ্বিতীয় ইনিংসে ২৮ রান করে ক্লাবে ঢুকেছেন ডানহাতি তারকা ব্যাটার।

৪.০৮

মুশফিকের বিপক্ষে ব্যর্থ প্রোটিয়া রিভিউ
২২তম ওভারে আবারও রিভিউ নেয় সাউথ আফ্রিকা, আবারও ব্যর্থ এইডেন মার্করাম। আবেদন ছিল এলবিডব্লিউয়ের। কিন্তু ড্যান পিডেটের করা বল লাগে মুশফিকের ব্যাটে। ভুল বুঝে রিভিউ নেন প্রোটিয়া অধিনায়ক। টানা দ্বিতীয় রিভিউ ব্যর্থ তাদের।

৩.৫৩

শান্তর বিদায়
কেশভ মহারাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ২৩ রান করার পথে দুটি চার এবং একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

৩.৩৭

বাংলাদেশের ৫০, পিছিয়ে ১৪৯ রানে
দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে পঞ্চাশ রান পার করেছে বাংলাদেশ। সাদমান ইসলাম ও মুমিনুল হকের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। এখনও টাইগাররা পিছিয়ে ১৪৯ রানে।

৩.৩৪

শান্তর ছক্কা
দ্বিতীয় ইনিংসে এসে ম্যাচের প্রথম ছক্কার দেখা পেয়েছে বাংলাদেশ। ১৩তম ওভারে কেশভ মহারাজের বলে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।

৩.২৬

ব্যর্থ রিভিউ, টিকে গেলেন জয়
১১.১ ওভারে উইয়ান মুল্ডারের বলে মাহমুদুল হাসান জয়ের ক্যাচের আবেদন করেছিল সাউথ আফ্রিকা। সাড়া দেননি আম্পায়ার নীতিন মেনন। রিভিউ নিয়ে ব্যর্থ হয় সাউথ আফ্রিকা।

২.৫০

দ্বিতীয় দিন: চা বিরতি

বাংলাদেশ প্রথম ইনিংস- ১০৬/১০ (৪০.১)
সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ৩০৮/১০ (৮৮.৪)
(সা. আফ্রিকা ২০২ রানের লিড)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ১৯/২ (৭)

২.৩০

ব্যাটাররা ঘুরে দাঁড়াতে না পারলে তিন দিনেই ম্যাচের ফল চলে আসতে পারে।

তিন দিনে কয়টি টেস্ট হেরেছে বাংলাদেশ

২.২৭

সেই ওভারেই ফিরলেন মুমিনুল
সাদমান ইসলামের আউটের পর ব্যাটে এসে আরেক বাঁহাতি মুমিনুল হকও ফিরে গেলেন দ্রুত। বারাদার ওভারের চতুর্থ বলে থার্ড স্লিপে ক্যাচ দেন মুমিনুল, কঠিন ক্যাচটি নেন উইয়ান মুল্ডার।

২.২৫

আবারও বিবর্ণ সাদমান
প্রথম ইনিংসে পর দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হয়েছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। রাবাদার বলে শর্ট স্লিপে ক্যাচ নিয়েছেন টনি ডি জর্জি। বাঁহাতি ব্যাটার করেছেন মাত্র ১ রান।

২.০২

দ্বিতীয় দিনে ধারাবাহিকতা থাকেনি।

বড় লিড সাউথ আফ্রিকার, কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ

১.৫৯

দ্বিতীয় দিন দ্বিতীয় সেশন: সাউথ আফ্রিকার ২০২ রানের লিড

বাংলাদেশ প্রথম ইনিংস- ১০৬/১০ (৪০.১)

সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ৩০৮/১০ (৮৮.৪)
লিড: সাউথ আফ্রিকা ২০২ রানে এগিয়ে।

১.৫৮

সাউথ আফ্রিকা অলআউট
প্রথম ইনিংসে ৩০৮ রানে অলআউট সাউথ আফ্রিকা। কাইল ভেরেইন্নের সেঞ্চুরির পর ২০২ রানের লিড পেয়েছে সফরকারী দল। ১৪৪ বলে ১১৪ রানে মিরাজের বলে আউট হন ডানহাতি ব্যাটার।

তাইজুল ইসলাম ৫টি, হাসান মাহমুদ ৩টি ও মেহেদী হাসান মিরাজ ২টি উইকেট নিয়েছেন।

১.৫০

৩০০ পার
প্রথম ইনিংসে ৩০০ রান পার করে ফেলেছে সাউথ আফ্রিকা। কাইল ভেরেইন্নের সেঞ্চুরিতে লিডও প্রায় ২০০ রান হয়ে গেছে দলটির।

১.৪৫

মিরাজের ফাঁদে ড্যান পিডেট
আগের ওভারে মেহেদী হাসান মিরাজের বলে ড্যান পিডেটের ক্যাচের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরের ওভারে তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন মিরাজ। ৮৭ বল খেলে ৩২ রান করেছেন ডানহাতি বোলার।

১.৪১

সেঞ্চুরি
মিরপুরের নিরেট বোলিং উইকেটে ঝলমলে সেঞ্চুরি তুলে নিয়েছেন সাউথ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কাইল ভেরেইন্নে। শতক ছুঁতে খুব বেশি বলও খেলতে হয়নি, খেলেছেন ১৩৪ বল। ইনিংসে ৮ চারের মার, কোনো ছক্কা নেই। তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

১.৩৫

নষ্ট হল রিভিউ
মেহেদী হাসান মিরাজ ৯৭ রানে থাকা কাইল ভেরেইন্নেকে এলবিডব্লিউ আউটের আবেদন করেছিলেন। আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নেয় বাংলাদেশ। সফলতা আসেনি। রিভিউ নষ্টও হয়েছে।

১.০১

লিড দেড়শ পার
প্রথম ইনিংসে বাংলাদেশ ক্রিজে ঠিকঠাক দাঁড়াতেই পারেনি, অলআউট হয় ১০৬ রানে। সেখানে সাউথ আফ্রিকার লিডই দেড়শ পার হয়েছে। সেঞ্চুরির কাছাকাছি আছেন কাইল ভেরেইন্নে।

১২.০১

দ্বিতীয় দিন: মধ্যাহ্ন বিরতি
বাংলাদেশ প্রথম ইনিংস- ১০৬/১০ (৪০.১)
সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ২৪৩/৮ (৭১)
লিড: সাউথ আফ্রিকা ১৩৭ রানে এগিয়ে।

১১.৩১

হ্যাটট্রিক হলো না হাসানের
মুল্ডারের পর মহারাজকে বোল্ড করলেন হাসান মাহমুদ। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও সেটা আর হয়নি।

১১.২৯

অবশেষে উইকেটের দেখা
হাসান মাহমুদের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন মুল্ডার। ৪৭ রানে জীবন পাওয়া প্রোটিয়া টেলএন্ডার পান টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। ১১২ বলে ৮টি চারে ৫৪ রান করেন। ভেরেইনার সঙ্গে সপ্তম উইকেটে উপহার দেন ১১৯ রানের জুটি।

১১.০৮

ক্যাচ মিস
প্রথম ঘণ্টার পানি পানের বিরতির পর সুযোগ এসেছিল জুটি ভাঙার। মুল্ডারের সহজ ক্যাচ ছাড়েন মুমিনুল। দলীয় ২১০ রানে নাঈমের বলে শর্ট লেগে ক্যাচ তোলেন মুল্ডার। ব্যাট-প্যাড হয়ে বল হাওয়ায় ভাসে কিছুক্ষণ। সহজ ক্যাচ এক হাতে জমা করতে গিয়ে ব্যর্থ হন মুমিনুল।

১০.৫৩

প্রথম ঘন্টা নিরাপদে পার করল সাউথ আফ্রিকা
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের সকালটা নিজেদের করে নিয়েছে সাউথ আফ্রিকা। মুল্ডার-ভেরেইনার জুটিতে ৯৫ রানের লিড প্রোটিয়াদের। উইকেটে বাংলাদেশের স্পিনাররা টার্ন পেলেও সফলতা মিলছে না।

১০.০৪

দেড়শ পার করল সাউথ আফ্রিকা
৩৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনে ব্যাটে নেমেছে প্রোটিয়া বাহিনী। দিনের প্রথম ৪ ওভারে ১৩ রান তুলেছে তারা। চতুর্থ ওভারে হাসান মাহমুদের প্রথম দুই বলে দুটি চার মেরে ১৫০ রান পার করেছে সফরকারী দল।

__________________________________
২১-১০-২০২৪ (প্রথমদিনের খেলা শেষে)
__________________________________

১০.১১

‘অভিনন্দন তাইজুল ইসলাম।’

তাইজুলের ২০০ উইকেটে তামিমের অভিনন্দন

৮.২৫

সকালে সাউথ আফ্রিকার দুই পেসার রাজত্ব করেছেন, বিকেলে ছিল তাইজুল ইসলামের রাজত্ব। উইকেটের এমন আচরণে বিস্মিত সাউথ আফ্রিকা।

‘উইকেটের এমন আচরণে বিস্মিত সাউথ আফ্রিকা’

৮.০০

সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথমদিনের খেলা শেষে ৫ উইকেট পাওয়া তাইজুল আসেন সংবাদ সম্মেলনে। ব্রাত্য থাকা নিয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশের বাস্তবতা তুলে ধরেন ৩২ বর্ষী স্পিনার।

‘অনেকে ট্রল হতে হতে স্টার হয়, অনেকে ভালো করেও হতে পারে না’

৬.১০

সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে ক্রিকেটের অভিজাত আঙিনা থেকে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব।

একজনকে ৫০ বছর খেলাতে পারবেন না, সাকিব প্রসঙ্গে তাইজুল

৫.০১

মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে আলোচনায় মিরপুরের উইকেট। দুই দলের ১৬ উইকেট পতন ঘটেছে। আলোক স্বল্পতায় আগেভাগে খেলা শেষ না হলে সংখ্যাটা আরও বাড়তে পারত। ৯ ওভার কম হওয়ায় মঙ্গলবার ১৫ মিনিট এগিয়ে আনা হয়েছে খেলা শুরুর সময়।

১৬ উইকেট পতনের দিনে প্রোটিয়াদের ৩৪ রানের লিড

৪.৫১

সংক্ষিপ্ত স্কোর: প্রথমদিন শেষে
বাংলাদেশ প্রথম ইনিংস- ১০৬/১০ (৪০.১)
সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ১৪০/৬ (৪১)
লিড: সাউথ আফ্রিকা ৩৪ রানে এগিয়ে।

৪.৪৫

তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ।

মিরপুরে সাকিবকে টপকালেন তাইজুল

৪.০৬

তাইজুলের ৫
৯৯ থেকে ১০৮, ৯ রানের মধ্যে সাউথ আফ্রিকার ৩ উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। ১১ ওভারে ৩০ রানে ৫ উইকেট শিকার করলেন তিনি। টেস্টে এক ইনিংসে তার ১৩তম পাঁচ বা ততোধিক উইকেট শিকার। তাইজুলের পঞ্চম শিকার রায়ান রিকেলটন। ২৭ রানে ফিরেছেন তিনি।

৪.০৫

সাউথ আফ্রিকার লিড
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১০৬ রানের জবাবে লিড নিয়েছে সাউথ আফ্রিকা। ৩১ ওভার শেষে ৫ উইকেটে ১০৮ রান করেছে এইডেন মার্করামের দল। ২ রানের লিড পেলেও বেশ চাপে রয়েছে প্রোটিয়াবাহিনী।

৩.৫৭

সাউথ আফ্রিকার ৫ উইকেট নেই
রানের চাকা সচল রাখা টনি ডি জর্জিকে ৩০ রানে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলেছেন তাইজুল ইসলাম। ২৮তম ওভারের দ্বিতীয় বলে জর্জিকে ফেরানোর তিন বল পর ম্যাথু ব্রিটজকে বোল্ড করেন ৩২ বর্ষী বাঁহাতি টাইগার স্পিনার।

৩.৫৫

তাইজুলের ২০০
বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়লেন তাইজুল ইসলাম। সর্বাধিক ২৪৬ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

৩.২২

তাইজুলের দ্বিতীয় শিকার বেডিংহাম
টাইগারদের আবারও উইকেট এনে দিলেন তাইজুল ইসলাম। অফ স্টাম্পের খানিক বাইরের বল খেলতে গিয়ে উইকেটরক্ষক লিটনকে ক্যাচ দেন বেডিংহাম। ২৫ বলে ১১ করে ফিরেছেন। ২০ ওভারে ৩ উইকেটে ৭৩ রান করেছে সাউথ আফ্রিকা। এখন পর্যন্ত ৩৩ রান পিছিয়ে সফরকারী দল।

২.৫৫

চা বিরতি
প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হওয়া বাংলাদেশ মিরপুর টেস্টে বোলিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট তুলেছিল। পরে চা বিরতির আগে আরেকটি উইকেট নিতে পেরেছে টিম টাইগার্স। সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ৬৫/২ (১৬)

২.৫২

টেস্ট ম্যাচে গ্যালারিতে দর্শক টানতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিনা টিকিটে খেলা দেখার সুযোগ করে দিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিনা টিকিটে খেলা দেখতে না পেরে শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান

২.২৭

ত্রিস্তান স্টাবসকে ফেরালেন তাইজুল
বাংলাদেশের দ্বিতীয় শিকার ত্রিস্তান স্টাবস। তাইজুলের বলে স্লিপে সাদমানকে ক্যাচ দেন ২৭ বলে ২৩ করা তারকা। ১৩ ওভার শেষে সাউথ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ৫৪।

১.৪৭

মার্করাম বোল্ড
মাত্র ১০৬ রানে অলআউট হওয়া বাংলাদেশ মিরপুর টেস্টে বোলিংয়ে নেমেই উইকেট তুলেছে। প্রথম ওভারে সফরকারী অধিনায়ক এইডেন মার্করামকে বোল্ড করেন পেসার হাসান মাহমুদ। সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ৯/১ (১)

১.৩৯

প্রথমদিনে পুরো দুই সেশনও ব্যাট করতে পারেনি টিম টাইগার্স।

বিপর্যয়-যাত্রায় ‘মুক্তি’ মিলল, বাংলাদেশ থামল ১০৬ রানে

১.২৭

অলআউট বাংলাদেশ
মিরপুর টেস্টে প্রথমদিনে ধুঁকতে ধুঁকতে অলআউট বাংলাদেশ। সর্বোচ্চ রান ওপেনার মাহমুদুল হাসান জয়ের ৩০। দুঅঙ্কের ঘরে গেছেন কেবল আর ৩ জন। বাংলাদেশ প্রথম ইনিংস- ১০৬/১০ (৪০.১)

১২.৫৩

জয়ের পর অনিকও আউট
মধ্যাহ্ন বিরতির পরপরই টানা দু-ওভারে দুই উইকেট হারিয়েছে ব্যাটিং বিপর্যয়ে পড়ে থাকা বাংলাদেশ। ৮ উইকেট হারিয়ে মিরপুর টেস্টের প্রথমদিনে ধুঁকছে। মাহমুদুল হাসান জয়ের (৩০) আউটের তিন বল পর ফিরে গেছেন অভিষিক্ত জাকের আলী অনিক (০)। স্কোর- ৭৬/৮ (৩০.৩)

১২.২১

আগের রেকর্ড ছিল পাকিস্তানের কিংবদন্তি সাবেক ওয়াকার ইউনিসের।

রাবাদার ৩০০, রেকর্ডও

১২.০২

মধ্যাহ্ন বিরতি
ব্যাটিং বিপর্যয়ের সকালে ৬ উইকেট হারিয়ে মিরপুর টেস্টের প্রথমদিনের মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। স্কোর- ৬০/৬ ২৬.১

১২.০১

মিরাজও আউট
মধ্যাহ্ন বিরতির আগে আগে আউট মেহেদী হাসান মিরাজ। কেশভ মহারাজের বলে ফিরেছেন। ২৪ বলে ১৩ রান করে এলবিডব্লিউ হন অফস্পিন-অলরাউন্ডার। রিভিউ নিয়ে বাঁচতে পারেননি মিরাজ। আউটের সাথেই বিরতিতে গেছে দুদল।

১১.৩৩

রাবাদার ‍দুর্দান্ত ডেলিভারি, স্টাবসের অসাধারণ ক্যাচ, ফিরলেন লিটন
একপ্রান্ত আগলে রেখেছেন মাহমুদুল হাসান জয়। অন্যপাশ থেকে পড়ছে উইকেট। একে একে ৫ উইকেট নেই বাংলাদেশের। লিটন দাস ফিরে গেছেন ১৩ বলে ১ রান করে। পঞ্চাশের আগেই ৫ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।

১১.১০

স্টাম্প উড়ে গেল মুশফিকের
কাগিসো রাবাদার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন মুশফিকুর রহিম। ১১ রানে ফিরে গেলেন সাজঘরে। প্রোটিয়া পেসারের ইনসুইং ডেলিভারিতে অসহায় আত্মসমর্পন করলেন মুশফিক। ফ্রন্টফুটে গিয়ে ডিফেন্স করতে যান মুশফিক কিন্তু বলের সুইং এতটাই ছিল যে হার মানতে বাধ্য হয়েছেন। ৬ হাজার রানের মাইলফলক ছুঁতে অপেক্ষা বাড়ল তার। পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে ভীষণ চাপে রয়েছে বাংলাদেশ।

১১.০৫

৬ হাজার রানের দুয়ারে মুশফিক
বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক ছোঁয়ার খুব কাছে রয়েছেন মুশফিকুর রহিম। মিরপুর টেস্ট শুরুর আগে ৩৯ রান দূরে ছিলেন মি.ডিপেন্ডেবল। মুশফিক ও তামিম ইকবাল ছাড়া আর কেউ ৫ হাজারও ছুঁতে পারেননি।

১১.০২

পানি পানের বিরতি: মিরপুর টেস্টের প্রথম ঘণ্টায় বাংলাদেশ ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলেছে ৩৫ রান। মাহমুদুল হাসান জয় ৪৬ বলে ১২ ও মুশফিকুর রহিম ১৪ বলে ৭ রানে অপরাজিত আছেন। দুজনই মেরেছেন একটি করে বাউন্ডারি। সাউথ আফ্রিকার পেসার মুল্ডার একাই নিয়েছেন উইকেট তিনটি।

১০.৩৮

মুল্ডারের ৩ ওভারে ৩ উইকেট নেই বাংলাদেশের
আবারও আঘাত হানলেন মুল্ডার। প্রোটিয়া পেসার ফেরালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে (৭)। ২১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

১০.২৬

মুল্ডারের দ্বিতীয় শিকার মুমিনুল
উইকেটে এসে বেশি সময় টিকে থাকতে পারেননি মুমিনুল হকও। চতুর্থ ওভারে উইয়ান মুল্ডারের দ্বিতীয় শিকারে পরিণত হলেন মুমিনুল। ৬ বলে চার রান করে ফিরে গেছেন তিনি। ৫ ওভার শেষে ৫ রান করা মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ৩ রান করে ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

১০.১৪

দ্বিতীয় ওভারে ফিরলেন সাদমান
রানের খাতা খোলার আগেই প্রোটিয়া বোলার উইয়ান মুল্ডারের বলে আউট হয়ে ফিরলেন সাদমান ইসলাম। ইনিংসের শুরুতে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন টাইগার ওপেনার। ৬ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। উইকেটে এসেছেন মুমিনুল হক।

৯.৩৯

একাদশে এক পেসার
বাংলাদেশ মিরপুর টেস্টে কেবল এক পেসার নিয়ে নেমেছে। খেলছেন পেসার হাসান মাহমুদ।

৯.৩৭

১৯টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলার পর টেস্ট অভিষেক হল।

ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকের আলীর অভিষেক

৯.৩৬

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ।

৯.৩৩

টস
সোমবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-সাউথ আফ্রিকার দুই টেস্টের সিরিজে প্রথমটিতে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

৯.২৪

দায়িত্ব নেয়ার তিন দিনের মাথায় নতুন হেড কোচ ফিল সিমন্সের নতুন অধ্যায় শুরু। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটি ক্যারিবিয়ান কোচের প্রথম অ্যাসাইনমেন্ট। চন্ডিকা হাথুরুসিংহের পরবর্তী সময় কেমন যায় সেটিই দেখার।

৯.২০

জাকের আলি অনিকের মাথায় টেস্ট ক্যাপ
বাংলাদেশের ১০৫তম খেলোয়াড় হিসেবে ক্রিকেটের অভিজাত আঙিনায় পা রাখলেন জাকের আলী অনিক। ১৯টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলার পর টেস্ট অভিষেক হল এ ব্যাটারের।

৯.১৭

মিরপুর টেস্ট ঘিরে স্টেডিয়ামের বাহিরে কড়া নিরাপত্তা। সেনাবাহিনীর মহড়া। জিরো ট্রাফিক। সব দোকানপাট বন্ধ।

৯.১৫

শুভ সকাল। মিরপুর টেস্টের সব খবর দ্রুত জানতে চোখ রাখুন লাইভ ব্লগে। শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে রয়েছেন আমাদের সহকর্মী সাজ্জাদ খান। সকাল সকাল মিরপুরে রোদের হাসি। টসের আগে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ও সাউথ আফ্রিকার ক্রিকেটাররা।

__________________________________
২০-১০-২০২৪ (ম্যাচের আগে)
__________________________________

৮.৩০

শের-ই-বাংলা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচের সিরজে প্রথমটিতে প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স।

যাদের নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ

৮.২৮

সাকিব ভক্তদের লংমার্চে হামলা: আহত অনেকে

৬.৩০

ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টকে বিদায় জানাতে চেয়েছিলেন ৩৭ বর্ষী অলরাউন্ডার। কিন্তু সাকিব দেশেই আসতে পারেননি।

সাকিবকে মোকাবেলা করতে না হওয়া ‘স্বস্তির’

৬.১৫

বাংলাদেশের স্পিন আক্রমণ ও কন্ডিশন নিয়ে মার্করাম বললেন

স্পিন অন্যতম আলোচনার বিষয়: মার্করাম

৫.৫০

যার জেরে মিরপুরে সাকিব ভক্ত ও বিরোধীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে গেল।

মিরপুরে সাকিব ভক্ত ও বিরোধীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

৫.৪৫

সাউথ আফ্রিকার বিপক্ষে সোমবার থেকে শুরু হতে চলা মিরপুর টেস্টে ২৩ বর্ষী স্পিনারের অভিষেকের সম্ভাবনা উজ্জ্বল।

হাসান মুরাদের অভিষেকের সম্ভাবনা কতটা

৫.৪০

তবে সাকিবের বিদায়ী টেস্ট খেলতে দেশে আসতে না পারার ঘটনা নিয়ে নীরব ক্রিকেটাররা।

প্রতিদিন আমিও একটা করে স্ট্যাটাস দেব, শান্তর রসিকতা

৫.৩৫

মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে বললেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না, কিচ্ছু না।

নাসুমকে লাঞ্ছিত করার বিষয়ে কিছুই জানেন না শান্ত

৫.৩০

বাংলাদেশের সেরা ক্রিকেটার তো বটেই, বিশ্বসেরাদেরই একজন সাকিব।

সাকিবকে ছাড়া খেলা ‘কঠিন’: শান্ত

৫.২৫

স্টেডিয়ামের ১নং গেটের পাশে বিক্রি হবে টিকিট। মোট পাঁচটি ক্যাটাগরির আসনে খেলা দেখতে পারবেন দর্শকরা।

১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-সাউথ আফ্রিকা টেস্ট

৫.২০

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তিনি শান্ত-লিটনদের হেড কোচ।

জয় দিয়ে শুরু করতে চান সিমন্স

৫.১৫

অভিযোগগুলোকে ‘পূর্বপরিকল্পিত’ বলছেন লঙ্কান এ কোচ।

অভিযোগ ‘পূর্বপরিকল্পিত’ বলছেন হাথুরুসিংহে

৫.১০

সাকিব মিরপুরে বিদায়ী টেস্ট খেলতে আসতে না পারায় ক্ষুব্ধ কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

রাজনীতি করেছে বলে সাকিব-মাশরাফী খুনি?

৫.০৫

শুক্রবার সাকিবের বদলি হিসেবে যুব বিশ্বকাপজয়ী বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে দলে ডেকেছেন নির্বাচকরা।

সাকিবের বদলি ‘বিশ্বকাপজয়ী’ হাসান মুরাদ

৫.০০

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা

৪.৫৫

ঢাকায় ফেরা হয়নি সাকিব আল হাসানের

নিরাপত্তা ঝুঁকির কারণে ঢাকায় ফেরা হয়নি সাকিব আল হাসানের

৪.৫০

বিসিবির মিডিয়া উইং বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এ খবর।

হাথুরুসিংহেকে বহিষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা

৪.৪৫

সাধারণত ম্যাচের দিন রাস্তা ব্লক থাকে, এবার দেখা গেল আগেভাগেই।

বাইরে বিক্ষোভ ভেতরে ক্রিকেট

৪.৪০

দুবাই থেকেই ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে।

দেশে ফেরা হচ্ছে না সাকিবের

৪.৩৫

খেলা চলাকালীন সময়ে না আবার অক্রিকেটীয় কিছু ঘটে, এমন শঙ্কাও আছে!

দেশে ফেরা হবে তো সাকিবের!

৪.৩০

অর্জনে বাংলাদেশের সবচেয়ে সফল কোচ হলেও তাকে নিয়ে বিতর্কের অন্ত ছিল না।

হাথুরুসিংহে: সবচেয়ে সফল কোচ ‘বিতর্কিত’ যে কারণে

৪.২৫

হাথুরুসিংহের স্থলাভিষিক্ত ক্যারিবীয় কোচ।

ঢাকায় পৌঁছেই ক্রিকেটারদের অনুশীলনে নতুন হেড কোচ ফিল সিমন্স

৪.২০

চুক্তির আনুষ্ঠানিকতা-খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব, অনেক কাজই সেরে গেলেন মিরপুরে এসে।

মিরপুরে এসে কিছু কাজ এগিয়ে রাখলেন সিমন্স

৪.১৫

১৫ সদস্যের দল হওয়ায় পেসার খালেদ আহমেদকে চলে যেতে হয়েছে বাইরে। তার জায়গায় নেয়া হয়নি কাউকে।

ভারত সফরের দল নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে লড়বে বাংলাদেশ

৪.১০

দেশের মাটিতে টেস্ট খেলে অবসরের ইচ্ছা জানিয়ে রাখা সাকিব আল হাসানকে রেখেই স্কোয়াড দিয়েছে বিসিবি।

সাকিবকে নিয়েই প্রথম টেস্টের দল

৪.০৫

দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে ক্যারিবিয়ান অভিজ্ঞ কোচের প্রথম অ্যাসাইনমেন্ট।

বাংলাদেশ দলের দায়িত্ব নিতে ঢাকায় ফিল সিমন্স

৪.০০

বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রোটিয়াবাহিনী।

দুই টেস্ট খেলতে ঢাকায় সাউথ আফ্রিকা

৩.৫৫

সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি।

হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বরখাস্ত

৩.৫০

২০১৬ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে ক্যারিবীয়দের শিরোপা এনে দেয়া ৬১ বর্ষী কোচের সম্পর্কে জেনে নেয়া যাক।

টাইগারদের কোচ হয়ে আসছেন সিমন্স, জেনে নিন তার খুঁটিনাটি

৩.৪৫

ছাঁটাইয়ের পাশাপাশি কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে লঙ্কান কোচকে।

নাসুমকে চড় মারাতেই চাকরি গেল হাথুরুসিংহের

৩.৪০

মঙ্গলবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

হাথুরুসিংহেকে অব্যাহতি, নতুন কোচ ফিল সিমন্স

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-সাউথ আফ্রিকাবাংলাদেশ-সাউথ আফ্রিকা টেস্টমার্করামমিরপুর টেস্টশান্তসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ৪, ২০২৬

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬

গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট

জুলাই ৪, ২০২৬

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

‘পঞ্চান্ন বছর সময় পেয়ে আমরা দেশের হয়ে উঠতে পারিনি’

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT