ক্রিকেট

স্পিন অন্যতম আলোচনার বিষয়: মার্করাম

ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, উইকেটের পাশে ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ভারতের ক্রিকেট খেলোয়াড়রা মাঠে খেলছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মিরপুরে শুরু হচ্ছে সোমবার। আগেরদিন সংবাদ সম্মেলনে কথা বলেছেন সাউথ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। তার মতে, সাউথ আফ্রিকার জন্য স্পিন অন্যতম আলোচনার বিষয়।

বাংলাদেশের স্পিন আক্রমণ ও কন্ডিশন নিয়ে মার্করাম বললেন, ‘অবশ্যই হ্যাঁ, স্পিন অন্যতম আলোচনার বিষয়, বিশেষ করে সাউথ আফ্রিকার জন্য। ঘরের মাটিতে আমরা এমন পিচ ও কন্ডিশন পাই না। আমাদের জন্য এটি বেশ ভালো বিষয় যে, এমন একটি দলের বিপক্ষে খেলতে নামছি যারা তরুণ এবং বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।’

‘একজন খেলোয়াড় হিসেবে নতুন কন্ডিশনের সাথে পরিচিত হওয়া এবং আমরা যা পছন্দ করি তার বেশিরভাগই শিখতে পারার সুযোগ আছে। এটি একটি দল হিসেবে আমাদের জন্য দুর্দান্ত সুযোগ এবং যেমন বলেছি, আমরা সেটার জন্য অপেক্ষা করছি।’

স্পিনিং উইকেট নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘মিরপুরের উইকেট সাধারণত যেমন হয় তেমনই হচ্ছে। এরচেয়ে বেশিকিছু বলার নেই। স্পিনারদের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ হবে।’

সাউথ আফ্রিকার বিপক্ষে সোমবার সকাল ১০টায় মাঠে গড়াবে ম্যাচ। সাকিব আল হাসানের পরিবর্তে স্কোয়াডে নেয়া হয়েছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে। অভিষেক হতে পারে তার।

বিষয়:বাংলাদেশ মার্করাম মিরপুর মুরাদ সাউথ আফ্রিকা সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…