চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যোতির কিছুটা চোট রয়েছে, জানালেন বাংলাদেশ কোচ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করে পরে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ইংল্যান্ডের পর ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের বিপক্ষে হেরেছে। উইন্ডিজের বিপক্ষে কিছুটা আক্রমণাত্মক শুরু করলেও চারে নামা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া কেউ বলার মতো রান পাননি।

বৃহস্পতিবার ব্যাটিং করার সময় জ্যোতি কিছুটা চোটও পান। যা দলের জন্য উদ্বিগ্ন হওয়ার মতো। শনিবার সাউথ আফ্রিকার বিপক্ষে নামবে টিম টাইগ্রেস। শুক্রবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ হাসান প্রশান্ত তিলকারত্নে নিশ্চিত করলেন, জ্যোতির কিছুটা চোট রয়েছে।

‘জ্যোতির কিছুটা চোট রয়েছে এখনও, আমি নিশ্চিত সে খুব শিগগিরই চোট থেকে বের হয়ে আসতে পারবে। এটা জানি যে জ্যোতির উপর অনেকবেশি চাপ থাকে এবং সেটা থেকে তাকে কিছুটা মুক্ত করা দরকার। দলে বেশকিছু খেলোয়াড় আসছে এবং আমি নিশ্চিত তারা নিজেদের উন্নতি করছে।’

সাউথ আফ্রিকার বিপক্ষে গ্রুপপর্বে শেষ ম্যাচে নামছে বাংলাদেশ। তিলকারত্নে বললেন, ‘সাউথ আফ্রিকার বিপক্ষে আমাদের গর্বের সাথে খেলতে হবে। কারণ আমরা তাদের একবার হারিয়েছিলাম। আমাদের সবার একসাথে খেলতে হবে এবং নিজেদের সর্বোচ্চটা দিতে হবে।’

বিশ্বকাপে ‘বি’ গ্রুপে সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। খেলা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ।

ট্যাগ: জ্যোতিতিলকারত্মেদুবাইবাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ নিয়ে ভারতের রাজনীতিকদের নেতিবাচক মন্তব্য আর মিডিয়ায় মিথ্যাচার বন্ধ চায় ঢাকা

পরবর্তী

মুক্তির প্রথম দিনে কত আয় করলো রজনীকান্তের ‘ভেট্টিয়ান’?

পরবর্তী
রজনীকান্তের ভেট্টিয়ান সিনেমার মূল চরিত্রের ছবি, কালো ও সাদা ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির প্রথম দিনে কত আয় করলো রজনীকান্তের ‘ভেট্টিয়ান’?

বাংলাদেশ ক্রিকেটার প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাচ ছাড়া-ডটবল, সমস্যার শেষ নেই বাংলাদেশ দলে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

আবারও ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

আগস্ট ২৬, ২০২৬

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

আগস্ট ২৬, ২০২৬

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

আগস্ট ২৬, ২০২৬

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT