চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে দুবার অলআউট হয়ে হোয়াইটওয়াশ বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

হতশ্রী ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টে বড় পরাজয় দেখেছে বাংলাদেশ। একদিনে দুবার অলআউট হয়ে সাউথ আফ্রিকার কাছে ইনিংস ও ২৭৩ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সঙ্গে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে নাজমুল হোসেন শান্ত’র দল।

৬ উইকেটে ৫৭৫ রান তুলে দ্বিতীয় দিনে ইনিংস ঘোষণা করেছিল প্রোটিয়ারা। জবাবে ৪ উইকেট ৩৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। তৃতীয় দিনে মধ্যাহ্ন বিরতির পরপর ১৫৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলো-অন এড়াতে না পারায় ৪১৬ রান সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে শান্তবাহিনী।

দ্বিতীয় ইনিংসেও ব্যাটে ব্যর্থ টাইগাররা। ধারাবাহিকভাবে উইকেট পতনের মিছিলে দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল চার ব্যাটার। সর্বোচ্চ ৩৮ রান এসেছে দশে নামা হাসান মাহমুদের ব্যাট থেকে। অধিনায়ক শান্ত করেন ৩৬ রান। অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন ২৯ রান করেন। মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে ১১ রান।

কেশভ মহরাজ ৫৯ রান খরচায় ৫ উইকেট নেন। সেনুরান মুথুস্যামি ৪৫ রান খরচায় নেন ৪ উইকেট।

এরআগে টসে জিতে ব্যাটে নেমে ৬ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে সাউথ আফ্রিকা। সেঞ্চুরি করেন তিনজন- টনি ডি জর্জি ১৭৭, ত্রিস্তান স্টাবস ১০৬ এবং উইয়ান মুল্ডার অপরাজিত ১০৫ রান করেন। ডেভিড বেডিংহাম ৫৯ এবং সেনুরান মুথুস্যামি ৭০ রানে অপরাজিত থাকেন।

১৯৮ রান খরচায় তাইজুল ৫ উইকেট নেন। নাহিদ রানা নেন ১ উইকেট।

Reneta

জবাবে নেমে বাংলাদেশ থামে ১৫৯ রানে। সর্বোচ্চ ৮২ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে। তাইজুল ইসলাম করেন ৩০ রান।

কাগিসো রাবাদা ৩৭ রানে ৫ উইকেট, ড্যান প্যাটারসন ৩১ ওভারে ২ এবং কেশভ মহারাজ ৫৭ রানে ২ উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম টেস্টবাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকাহোয়াইটওয়াশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দক্ষিণাঞ্চলে হবে ১.৩ কিলোমিটার বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, চুক্তি স্বাক্ষর

জুন ১১, ২০২৬

চাপকলে পানি তোলার মত টাকা ঢেলে অর্থনীতি চাঙ্গা করতে বড় বাজেট: অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬

এক ছাগলেই লাখপতি বগুড়ার আরিফ

জুন ১১, ২০২৬

বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টাইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বললেন বিল গেটস

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT